‘ক্ষতিকর সাইবার কার্যক্রমের’ অভিযোগ প্রত্যাখ্যান চীনের - Mati News
Wednesday, August 5

‘ক্ষতিকর সাইবার কার্যক্রমের’ অভিযোগ প্রত্যাখ্যান চীনের

চীনের বিরুদ্ধে আনা ‘ক্ষতিকর সাইবার কার্যক্রমের’ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বেইজিং।

মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, চীন সব ধরনের সাইবার হামলা ও সাইবার অপরাধের বিরোধিতা এবং আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড দমন করে।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে কোনো প্রমাণ ছাড়াই চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা দায়িত্বশীল আচরণ নয়।

লিন চিয়ান আরও বলেন, সাইবার নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বা কোনো দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিরোধিতা করে চীন। পারস্পরিক সম্মান, সমতা ও সংলাপের ভিত্তিতে সব দেশের সঙ্গে সাইবার নিরাপত্তা সহযোগিতা জোরদারের পক্ষে রয়েছে বেইজিং।

তিনি জোর দিয়ে বলেন, চীন সাইবার নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এবং একটি নিরাপদ, উন্মুক্ত ও শান্তিপূর্ণ সাইবার পরিবেশ গড়ে তুলতে সব পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *