দ্বিপাক্ষিক আদান-প্রদানের পরিবেশ তৈরিতে জাপানকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান চীনের - Mati News
Sunday, September 13

দ্বিপাক্ষিক আদান-প্রদানের পরিবেশ তৈরিতে জাপানকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান চীনের

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, দুই দেশের মধ্যে স্বাভাবিক আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে জাপানকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আহ্বান জানায় বেইজিং।

জাপানের বিভিন্ন দলের আইনপ্রণেতাদের একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে চীন সফর করবে—গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে লিন এ কথা বলেন। দৃশ্যত, টানাপোড়েনপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফরটি হতে যাচ্ছে।

লিন বলেন, “আমরা লক্ষ্য করেছি যে, জাপানের ক্ষমতাসীন ও বিরোধী দলের কয়েকজন দূরদর্শী ব্যক্তিত্ব চীন-জাপান সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনার প্রচেষ্টায় আগ্রহী। আমরা জাপানের বর্তমান নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানাই যেন তাঁরা এই মতামতগুলোকে গুরুত্বের সঙ্গে শোনেন, চীন ও জাপানের মধ্যকার চারটি রাজনৈতিক নথিতে বর্ণিত সকল নীতি মেনে চলেন এবং দুই দেশের মধ্যে স্বাভাবিক আদান-প্রদানের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেন।”

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *