নতুন যুগে পার্টি স্কুলের কাজে নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান - Mati News
Friday, August 14

নতুন যুগে পার্টি স্কুলের কাজে নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পার্টি স্কুলের প্রেসিডেন্ট ছাই ছি দেশটির সব পার্টি স্কুলকে নতুন যুগে নিজেদের কাজে ক্রমাগত নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানিয়েছেন।

বুধবার বেইজিংয়ে দেশজুড়ে পার্টি স্কুলগুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

পার্টি স্কুলের গুরুত্ব তুলে ধরে ছাই ছি বলেন, টেকসই উপায়ে পূর্ণ ও কঠোর দলীয় শৃঙ্খলা বা আত্ম-শাসনের প্রচার করা, অনুগত, সৎ ও দায়িত্বশীল গুণগতমানসম্পন্ন কর্মকর্তাদল গড়ে তোলা এবং চীনা আধুনিকায়নের অবিরাম অগ্রগতি নিশ্চিত করতে পার্টি স্কুলগুলোকে তাদের প্রজ্ঞা ও শক্তি দিয়ে অবদান রাখতে হবে।

তিনি দলের জন্য প্রতিভা লালন এবং নীতিগত পরামর্শ দেওয়ার মূল লক্ষ্যের ওপর ভিত্তি করে শিক্ষাদান ও গবেষণা সক্ষমতা আরও উন্নতকরণে জোর দেন।

এছাড়াও, কর্মকর্তাদের দায়িত্ব পালনের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচিগুলোকে উচ্চমানের উন্নয়ন, সামাজিক শাসন এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয়ের মতো প্রধান অগ্রাধিকারগুলোর ওপর নজর দেওয়ার আহ্বান জানান এই শীর্ষ কর্মকর্তা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *