বড়-ছোট দেশের সমতার ভিত্তিতে সম্পর্কের দৃষ্টান্ত চীন-ব্রুনাই: ওয়াং ই - Mati News
Friday, July 24

বড়-ছোট দেশের সমতার ভিত্তিতে সম্পর্কের দৃষ্টান্ত চীন-ব্রুনাই: ওয়াং ই

চীন ও ব্রুনাইয়ের সম্পর্ক বড় ও ছোট দেশের মধ্যে সমতা ও পারস্পরিক লাভজনক সহযোগিতার দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বুধবার ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল মাতিনের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতা বাস্তবায়নে ব্রুনাইয়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। পাশাপাশি অর্থনীতি ও বাণিজ্য, জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নিতে তার দেশ আগ্রাহী বলেও জানান তিনি।

এসময় বৈঠকে প্রিন্স আবদুল মাতিন বলেন, চীন ব্রুনাইয়ের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং বৃহত্তম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। চীনের সঙ্গে সহযোগিতাকে ব্রুনাই অত্যন্ত গুরুত্ব দেয় বলেও জানান তিনি।

ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে। কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও সুসংহত করা, উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে কাজ করতে প্রস্তুত ব্রুনাই।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx