নবম সিআইআইইতে প্রথমবারের মতো প্রদর্শিত পণ্যের সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ - Mati News
Saturday, November 7

নবম সিআইআইইতে প্রথমবারের মতো প্রদর্শিত পণ্যের সংখ্যা ইতিহাসে সর্বোচ্চ

চীনের নবম আন্তর্জাতিক আমদানি মেলায় (সিআইআইই) নতুন পণ্যের সংখ্যা রেকর্ড গড়েছে। এখন পর্যন্ত বিশ্বে প্রথমবারের মতো উন্মোচিত, এশিয়ায় প্রথমবার প্রদর্শিত এবং চীনে প্রথমবারের মতো প্রদর্শিত উল্লেখযোগ্য পণ্যের সংখ্যা ৪৮০ ছাড়িয়েছে, যা সিআইআইইর ইতিহাসে সর্বোচ্চ। শুক্রবার মেলার প্রস্তুতির বিস্তারিত তুলে ধরতে আয়োজিত রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইয়ান তোং।

উপমন্ত্রী জানান, এবারের মেলার প্রদর্শনী এলাকার আয়তন ৩ লাখ ৭০ হাজার বর্গমিটার ছাড়িয়ে গেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফরচুন গ্লোবাল ৫০০-এর তালিকাভুক্ত কোম্পানি এবং নিজ নিজ শিল্পখাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।

প্রায় ২০০টি কোম্পানি ও সংস্থা টানা ৯ বছর ধরে এ মেলায় অংশ নিচ্ছে। এ ছাড়া, ২ হাজারেরও বেশি প্রতিষ্ঠান এবার প্রথমবারের মতো মেলায় অংশ নিচ্ছে।

সূত্র: সিএমজি

C:\Users\chengmin.BANA12045D23\Downloads\VCG111658256628.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *