বন্যা মোকাবিলায় চীনের তিন প্রদেশে ৮ কোটি ইউয়ান বরাদ্দ - Mati News
Sunday, August 16

বন্যা মোকাবিলায় চীনের তিন প্রদেশে ৮ কোটি ইউয়ান বরাদ্দ

টাইফুন ডলফিনের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধস মোকাবিলায় চীনের তিন প্রদেশে ৮ কোটি ইউয়ান বরাদ্দ করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার চীনের অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে এই অর্থ বরাদ্দের ঘোষণা দেয়।

এই অর্থ মধ্য চীনের হ্যনান ও হুবেই এবং পূর্বাঞ্চলের আনহুই প্রদেশে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে।

টাইফুন ডলফিনের প্রভাবে হুয়াংহুয়াই, চিয়াংহান ও চিয়াংহুয়াই অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হয়। এতে ব্যাপক বন্যার পাশাপাশি ভূমিধসসহ বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়।

সরকারের বরাদ্দ করা অর্থ ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ঝুঁকিপূর্ণ এলাকা নিরাপদ করা এবং ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া বাড়িঘর পুনর্নির্মাণে ব্যবহার করা হবে।

চীনে চলতি বছরের ১৩তম টাইফুন ছিল ডলফিন। এর প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *