বহুজাতিক ফার্মা কোম্পানির সঙ্গে চীনের বাণিজ্যমন্ত্রীর সংলাপ - Mati News
Friday, May 22

বহুজাতিক ফার্মা কোম্পানির সঙ্গে চীনের বাণিজ্যমন্ত্রীর সংলাপ

মার্চ ২২,সিএমজি বাংলা ডেস্ক: শনিবার বেইজিংয়ে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাওয়ের সাথে বিশ্বব্যাপী ফার্মাসিউটিক্যাল নেতাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

এই সংলাপে নোভার্টিস, অ্যাস্ট্রাজেনেকা, রোশ, বোহরিঙ্গার ইনগেলহাইম এবং অর্গাননের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের নীতি নির্ধারক ও নির্বাহী প্রতিনিধিরা অংশ নেন।

সেখানে ওয়াং বলেন, “মানবস্বাস্থ্যের জন্য ওষুধ শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনে এই খাতের উন্নয়নে আপনাদের যেকোনো মতামত ও পরামর্শকে আমরা স্বাগত জানাই।”

যুক্তরাষ্ট্রের ওষুধ শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, চীন বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল বাজার হিসেবে বিশ্ববাসীর নজর কাড়ছে। দেশটিতে ইতোপূর্বেই বিনিয়োগ করা বহুজাতিক কোম্পানিগুলোকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়ে চীন, যা মূলত তাদের উন্মুক্ত বাজার নীতিরই ইঙ্গিত দিচ্ছে।

আমেরিকার ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স এর প্রেসিডেন্ট ও সিইও স্টিফেন জে. উবল বলেন, উদ্ভাবনী ওষুধ শিল্পের জন্য চীন এখন বিশ্বের অন্যতম বৃহৎ এবং দ্রুত পরিবর্তনশীল বাজারে পরিণত হয়েছে, যা বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ভূমিকা পালন করছে।

অত্যাধুনিক বায়োটেকনোলজি থেকে শুরু করে বড় আকারের উৎপাদন শিল্প—সবক্ষেত্রেই বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো মনে করে, চীনের বিশাল আয়তন এবং সক্ষমতার এক অনন্য সমন্বয়ই তাদের প্রধান আকর্ষণ।

উবল আরও বলেন,‘ চীনের বিশাল জনগোষ্ঠী, বিজ্ঞান প্রতিভা, ক্লিনিক্যাল রিসার্চ এবং বিজ্ঞান ও স্বাস্থ্যসেবায় বিপুল বিনিয়োগই এই অগ্রগতির মূল চাবিকাঠি।”

রাসেল/ জেনিফার

তথ্য ও ছবি: সিসিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx