বিদেশি পর্যটকদের কর ফেরত দাবিতে চীনে শীর্ষে শাংহাই - Mati News
Thursday, August 27

বিদেশি পর্যটকদের কর ফেরত দাবিতে চীনে শীর্ষে শাংহাই

বিদেশি পর্যটকদের জন্য প্রস্থানকালীন কর ফেরত কার্যক্রমে চীনের শীর্ষস্থান দখল করেছে শাংহাই। ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে শহরটিতে ২ লাখ ৫৩ হাজার কর ফেরত লেনদেন সম্পন্ন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০০ শতাংশ বেশি।

চীনের জাতীয় পর্যায়ে কর ফেরতযোগ্য পণ্যের বিক্রয়েও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখেছে শাংহাই। বছরের প্রথম ছয় মাসে এ ধরনের পণ্যের মোট বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ২.৩ বিলিয়ন ইউয়ান (প্রায় ৩৪ কোটি মার্কিন ডলার), যা গত বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি।

কর ফেরতের আবেদন সংখ্যা এবং সংশ্লিষ্ট পণ্যের মোট বিক্রয়মূল্য—দুই ক্ষেত্রেই শাংহাইয়ের অংশীদারত্ব জাতীয় মোটের প্রায় ৪০ শতাংশ। এর ফলে বিদেশি পর্যটকদের ভোগব্যয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক আকর্ষণের কেন্দ্র হিসেবে শহরটির অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

সূত্র: সিএমজি

From temples to skyscrapers: Discover dynamic spirit of Shanghai | Daily  Sabah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *