বেইজিংয়ে চাও ল্যচির সাথে চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি পরিষদের স্পিকারের বৈঠক - Mati News
Wednesday, September 30

বেইজিংয়ে চাও ল্যচির সাথে চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি পরিষদের স্পিকারের বৈঠক

চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি পরিষদের স্পিকার তোমিও ওকামুরার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচি।

বৃহস্পতিবারের ওই বৈঠকে চাও ল্যচি বলেন, পারস্পরিক ঐতিহ্যবাহী বন্ধুত্ব রক্ষা, বোঝাপড়া ও বিশ্বাস বৃদ্ধি, এবং সহযোগিতা জোরদার করতে চেক পক্ষের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন। এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল প্রবৃদ্ধির ওপরও জোর দেন তিনি।

অন্যদিকে, চেক প্রজাতন্ত্রের প্রতিনিধি পরিষদের স্পিকার তোমিও ওকামুরা জানান তার দেশ ‘এক চীন নীতি’ মেনে চলে। তিনি চীনের সাথে পর্যটন খাতের প্রসার, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক প্রদর্শনী এবং সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে জনগণের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *