জাপান পরমাণু ইস্যুতে ভুল সিদ্ধান্ত নিয়ে তিনটি অ-পারমাণবিক নীতি পরিবর্তনের চেষ্টা করলে দেশটিকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছে চীন। সোমবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।
জাপানের হিরোশিমা ও নাগাসাকিসহ দেশটির ৮২টি স্থানীয় পরিষদ কেন্দ্রীয় সরকার ও পার্লামেন্টের কাছে লিখিত মতামত দিয়ে তিন অ-পারমাণবিক নীতি বহাল রাখা বা আইন করে সুরক্ষিত করার আহ্বান এ জানান।
তিনি বলেন, এসব মতামত প্রমাণ করে, জাপানের শান্তিবাদী সংবিধান থেকে সরে এসে পুনরায় সামরিকীকরণের পথে হাঁটার সরকারি সিদ্ধান্ত জনসমর্থনহীন।
সতর্ক করে চীনা মুখপাত্র আরও বলেন, জাপান যদি মিত্র দেশের পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ দিতে নীতি পরিবর্তন করে, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা ও বৈশ্বিক পরমাণু নিরস্ত্রীকরণ ব্যবস্থার জন্য গুরুতর হুমকি হবে।
এনপিটি চুক্তির পক্ষভুক্ত দেশ হিসেবে জাপানকে পরমাণু অস্ত্র গ্রহণ, উৎপাদন, অর্জন বা হস্তান্তর থেকে বিরত থাকার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের আহ্বান জানিয়েছে চীন।
সূত্র: সিএমজি বাংলা


















