যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, লি ছিয়াংয়ের অভিনন্দন - Mati News
Thursday, September 17

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, লি ছিয়াংয়ের অভিনন্দন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। সোমবার অভিনন্দন বার্তায় লি ছিয়াং বলেন, চীন ও যুক্তরাজ্য—উভয় দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি। দু’দেশের আরও সংলাপ ও সহযোগিতা শুধু দ্বিপক্ষীয় উন্নয়নই এগিয়ে নেবে না বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে।

তিনি বলেন, ‘চীন যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বাড়ানো, পারস্পরিক আস্থা গভীর, নানা ক্ষেত্রে বিনিময় এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্ব এগিয়ে নিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

এর মাধ্যমে চীন-যুক্তরাজ্য দু’দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনা সম্ভব হবে বলেও সংবাদ সম্মেলনে তুলে ধরেন চীনা প্রধানমন্ত্রী।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *