মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি: পেন্টাগনের প্রতিবেদন - Mati News
Tuesday, September 15

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি: পেন্টাগনের প্রতিবেদন

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি তদারকি সংস্থা গতকাল (সোমবার) প্রকাশিত এক নতুন প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত কয়েকশ ভবন ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ ছাড়া ৫০টিরও বেশি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেলের প্রকাশিত এই প্রতিবেদনে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর থেকে ৩০ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরা হয়েছে। এই যুদ্ধ চলাকালে মার্কিন সামরিক সরঞ্জাম ও স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে পেন্টাগনের পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক হামলায় ইরাক, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনাগুলোতে প্রায় ১৮৪ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ছাড়া ২৩ ফেব্রুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে সর্বোচ্চ ৩,৫০০ জন কূটনৈতিক কর্মী মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে চলে যান।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *