মহাকাশে সামরিক প্রস্তুতি বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান - Mati News
Wednesday, September 16

মহাকাশে সামরিক প্রস্তুতি বন্ধে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

মহাকাশে সামরিক শক্তি বৃদ্ধি ও যুদ্ধের প্রস্তুতি জোরদার করা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।

পৃথিবীর কক্ষপথে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো একটি মহাকাশ অস্ত্র মোতায়েন করেছে—এমন খবরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।

কুও চিয়াখুন বলেন, চীন মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার ও নিরাপত্তা বজায় রাখার পক্ষে। মহাকাশকে অস্ত্রায়ন, যুদ্ধক্ষেত্রে পরিণত করা এবং সেখানে অস্ত্র প্রতিযোগিতার বিরোধিতা করে বেইজিং।

তিনি বলেন, বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রকে মহাকাশে সামরিক শক্তি বৃদ্ধি ও যুদ্ধের প্রস্তুতি বন্ধ করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *