চীন, রাশিয়া ও মঙ্গোলিয়ার যৌথ সীমান্ত রক্ষা মহড়া সম্পন্ন - Mati News
Wednesday, October 7

চীন, রাশিয়া ও মঙ্গোলিয়ার যৌথ সীমান্ত রক্ষা মহড়া সম্পন্ন

চীন, রাশিয়া এবং মঙ্গোলিয়ার সীমান্ত রক্ষা বাহিনীগুলোর যৌথ সামরিক মহড়া ত্রিদেশীয় বন্ধুত্ব ও বাস্তবসম্মত সহযোগিতাকে আরও সুদৃঢ় করেছে বলে জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন। সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

‘সীমান্ত প্রতিরক্ষা সহযোগিতা-২০২৬’ নামের এই যৌথ মহড়ার মূল লক্ষ্য ছিল আঞ্চলিক সীমান্ত নিরাপত্তা সমন্বয় জোরদার করা।

মুখপাত্র চিয়াং বিন জানান, সীমান্ত অঞ্চলে গোয়েন্দাগিরি ও নাশকতা প্রতিরোধ এবং দমনের ওপর কেন্দ্র করে এই মহড়ায় তিন পক্ষই যৌথ পরিকল্পনা, যৌথ তল্লাশি অভিযান, যৌথ আক্রমণ ও গ্রেপ্তার এবং যৌথ হস্তান্তরের মতো সরাসরি সামরিক মহড়ায় অংশ নেয়।

মহড়া শেষে অশ্বারোহণের দক্ষতা, বাধা অতিক্রম এবং গোয়েন্দাগিরি, শনাক্তকরণ, ট্র্যাকিং ও গ্রেপ্তার, সামরিক কুকুর প্রশিক্ষণের ওপর বিশেষ সামরিক বিনিময় কার্যক্রম পরিচালিত হয়। এটি চীন, রাশিয়া এবং মঙ্গোলিয়ার সীমান্ত রক্ষা বাহিনীগুলোর দ্বিতীয় যৌথ সীমান্ত রক্ষা মহড়া।

সূত্র: সিএমজি

China, Russia, Mongolia to hold Border Defense Cooperation 2026 joint  exercise - Ministry of National Defense

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *