যুক্তরাষ্ট্র কর্তৃক ৪০টিরও বেশি চীনা প্রতিষ্ঠানকে তথাকথিত “উইগুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইন এনটিটি লিস্ট”-এ অন্তর্ভুক্ত করার ঘোষণার বিরুদ্ধে তীব্র নিন্দা ও দৃঢ় প্রতিবাদ জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
শনিবার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, মার্কিন এই পদক্ষেপের কোনো বাস্তব ভিত্তি নেই। যুক্তরাষ্ট্র তার অভ্যন্তরীণ আইন অনুযায়ী চীনা উদ্যোগগুলোর ওপর একপক্ষীয় নিষেধাজ্ঞা আরোপের জন্য তথাকথিত “মানবাধিকার” এবং “জোরপূর্বক শ্রম” বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে চলেছে, যা এক ধরনের আদর্শিক ও অর্থনৈতিক জবরদস্তি।
মুখপাত্র আরও বলেন, মার্কিন এই পদক্ষেপগুলো সংশ্লিষ্ট চীনা এন্টারপ্রাইজগুলোর বৈধ অধিকার ও স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং বৈশ্বিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতাকে গভীরভাবে ব্যাহত করেছে। বর্তমানে সিনচিয়াংয়ে সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনগণের শান্তিপূর্ণ জীবনযাত্রা বিরাজ করছে।
যুক্তরাষ্ট্রকে সিনচিয়াংয়ের বিরুদ্ধে তাদের আক্রমণ ও অপপ্রচার অবিলম্বে বন্ধ করার, তথাকথিত “জোরপূর্বক শ্রম” ইস্যুর অপব্যবহার থামানো এবং চীনা কোম্পানিগুলোর ওপর নির্বিচারে দমনপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে বেইজিং।
সূত্র: সিএমজি

















