মে'সুন্দর চীন' বিনির্মাণে অগ্রগতি মূল্যায়নের উদ্যোগ নিয়েছে চীন - Mati News
Friday, May 8

মে’সুন্দর চীন’ বিনির্মাণে অগ্রগতি মূল্যায়নের উদ্যোগ নিয়েছে চীন

মে ৮, সিএমজি বাংলা ডেস্ক: সবুজ ও স্বল্প-কার্বন উন্নয়নকে এগিয়ে নেওয়া এবং সামগ্রিকভাবে প্রতিবেশগত ও পরিবেশগত মানোন্নয়ন অর্জনের লক্ষ্যে ‘সুন্দর চীন’ গঠনের জন্য মূল্যায়নপত্র প্রকাশ করেছে চীন। সম্প্রতি প্রকাশিত এক সরকারি নথিতে এ তথ্য জানানো হয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ দপ্তর এবং রাষ্ট্রীয় পরিষদের সাধারণ দপ্তর যৌথভাবে এ নথি প্রকাশ করে। এতে বলা হয়, বার্ষিক প্রধান লক্ষ্যসমূহের মূল্যায়নের আওতায় থাকবে বায়ুর গুণগত মান, পানি ও সামুদ্রিক প্রতিবেশগত পরিবেশ, মাটির পরিবেশ, কঠিন বর্জ্য দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং সামগ্রিক প্রতিবেশগত মান।

নথিতে আরও বলা হয়েছে, মূল্যায়নের বার্ষিক প্রধান কাজগুলোর মধ্যে থাকবে উন্নয়ন মডেলের সবুজ ও স্বল্প-কার্বন রূপান্তর, দূষণ নিয়ন্ত্রণ, প্রতিবেশ ব্যবস্থার বৈচিত্র্য, স্থিতিশীলতা ও টেকসই সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা এবং পরিবেশগত ও প্রতিবেশগত নিরাপত্তা নিশ্চিতকরণ।

এছাড়া মূল্যায়নের আওতায় থাকবে দায়িত্ব পালনের অবস্থা, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় সরকারি অর্থের ব্যবহার এবং ‘সুন্দর চীন’ বিনির্মাণে স্থানীয় অগ্রগতি ও পরিবেশগত মানোন্নয়ন নিয়ে জনসন্তুষ্টি।

নথিতে উল্লেখ করা হয়েছে, মূল্যায়নের ফলাফল ১০০ নম্বরের ভিত্তিতে নির্ধারণ করা হবে এবং তা চারটি শ্রেণিতে ভাগ করা হবে— উৎকৃষ্ট, ভালো, যোগ্য এবং অযোগ্য।

An aerial view of Yuehu Park and city skyline of Ningbo City, east China's Zhejiang Province, September 5, 2024. /Xinhua

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *