রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রশমন ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান চীনের - Mati News
Tuesday, November 10

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রশমন ও আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান চীনের

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ যেন আরও ভয়াবহ রূপ না নেয়, সে জন্য দ্রুত সংঘাত কমিয়ে কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে চীনের প্রতিনিধি সুন লেই এই আহ্বান জানান।

নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি বলেন, চলমান সংঘাত বাড়ার কারণে বেসামরিক প্রাণহানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। সেই সাথে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বৃদ্ধি পেয়েছে এবং সংঘাতের প্রভাব অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি গভীর হচ্ছে। তিনি বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধের তাগিদ দিয়ে যুদ্ধবিরতি অর্জনে কূটনৈতিক আলোচনার গুরুত্ব তুলে ধরেন।

জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই বলেন, সম্প্রতি দুই পক্ষের বড় ধরনের হামলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংঘাত ছড়িয়ে পড়ার প্রভাব বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ওপর চরম আঘাত হানছে। তাই এই ইউক্রেন সংঘাতকে আর অনিয়ন্ত্রিতভাবে বাড়তে দেওয়া যায় না।

নিরাপত্তা পরিষদে সংঘাত নিরসনে চীনের তিন দফা অবস্থান তুলে ধরেন সুন লেই। এগুলো হলো-শান্তির প্রতি অবিচল অঙ্গীকার, শান্তিপূর্ণ সমাধানের দৃঢ় প্রচেষ্টা এবং পুনর্মিলন প্রক্রিয়ার ওপর জোর দেওয়া।

সূত্র: সিএমজি

UN Security Council plans emergency meeting on Ukraine Monday: official |  International | Bangladesh Sangbad Sangstha (BSS)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *