‘লং মার্চ’-এর বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে চীনে বিশেষ প্রদর্শনী - Mati News
Thursday, October 8

‘লং মার্চ’-এর বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে চীনে বিশেষ প্রদর্শনী

চীনের রাজধানী বেইজিংয়ে ‘লং মার্চ’-এর বিজয়ের ৯০তম বার্ষিকী স্মরণে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। মঙ্গলবার ’চীনের গণবিপ্লবে’র সামরিক জাদুঘরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের সদস্য ছাই ছি বলেন, ‘লং মার্চ’-এর বিজয় সিপিসি এবং চীনা বিপ্লবের জন্য একটি বড় বাঁক পরিবর্তনকারী ঘটনা ছিল। একই সঙ্গে চীনা জাতির পুনরুজ্জীবনের ঐতিহাসিক প্রক্রিয়ায় এটি একটি বিশাল মাইলফলক হিসেবে দাঁড়িয়ে আছে।

১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত চলা ‘লং মার্চ’ ছিল একটি মহাকাব্যিক সামরিক অভিযান। এ সময় সিপিসি-নেতৃত্বাধীন রেডআর্মি কুওমিনতাং বাহিনীর বেষ্টনী ভেঙে বেরিয়ে আসে।

জাদুঘরে ৮৭৫টি সাংস্কৃতিক নিদর্শন স্থান পেয়েছে, যা ২০০৬ ও ২০১৬ সালের পূর্ববর্তী প্রদর্শনীগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদর্শনীতে ১৮৬টি ঐতিহাসিক নথিপত্র, ৩৫৭টি আলোকচিত্র ও চার্ট, ৭৩টি শিল্পকর্ম এবং ১৬টি ভিডিও প্রদর্শন করা হচ্ছে।

জাদুঘর কর্তৃপক্ষের তথ্যমতে, প্রদর্শনীতে প্রথমবারের মতো ৩০০টিরও বেশি নিদর্শন ও নথিপত্র প্রদর্শন করা হচ্ছে, যা মোট প্রদর্শিত নিদর্শন ও নথিপত্রের প্রায় ২৮ শতাংশ।

এ ছাড়া ‘লং মার্চ’-এর ৬০টি কাহিনিও তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *