লাইভ-ফায়ার প্রশিক্ষণ শেষ করল চীনের টাইপ-০৫৫ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার - Mati News
Wednesday, April 1

লাইভ-ফায়ার প্রশিক্ষণ শেষ করল চীনের টাইপ-০৫৫ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার

এপ্রিল ১: পূর্ব চীন সাগরে সফলভাবে প্রথম লাইভ-ফায়ার প্রশিক্ষণ সম্পন্ন করেছে চীনের অত্যাধুনিক টাইপ-০৫৫ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার আনছিং। যুদ্ধজাহাজটির প্রস্তুতি ও যুদ্ধক্ষমতার গুরুত্বপূর্ণ প্রদর্শন এটি।

সম্প্রতি চীনের গণমুক্তি ফৌজ আর্মি নেভির ইস্টার্ন থিয়েটার কমান্ডে অন্তর্ভুক্ত হওয়া ডেস্ট্রয়ারটি সমুদ্রে অন্যান্য যুদ্ধজাহাজের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ চালায়।

প্রথম ধাপের গোলাবর্ষণে কিছু বিচ্যুতি দেখা গেলেও অভিজ্ঞ গান অপারেটরে দ্রুত সিদ্ধান্তে পরিস্থিতি সামাল দেওয়া হয়। সংশোধনের পর পরবর্তী সব গোলাই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের যুদ্ধজাহাজ প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে। বড় ক্যালিবারের কামান ও শক্তিশালী আগ্নেয়াস্ত্র এখন চীনা নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়িয়েছে।

একই সঙ্গে উন্নত আগাম সতর্কতা ও শনাক্তকরণ ব্যবস্থার সাহায্যে জাহাজটির কর্মকর্তা ও নাবিকরা জটিল ইলেক্ট্রোম্যাগনেটিক পরিবেশেও প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *