ওয়াং ই’র আমন্ত্রণে চীনে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী - Mati News
Friday, May 15

ওয়াং ই’র আমন্ত্রণে চীনে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

চীন সরকারের আমন্ত্রণে মঙ্গলবার দেশটিতে সফরে আসছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এই কূটনীতিককে আমন্ত্রণ জানিয়েছেন, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ বিষয়টি নিশ্চিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে নানা ইস্যুতে আলোচনার করবেন। বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, আঞ্চলিক সংঘাত এবং দু’দেশের পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনার কথা রয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *