শাংহাইয়ে পর্দা নামল ৪৮তম ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতার - Mati News
Monday, September 28

শাংহাইয়ে পর্দা নামল ৪৮তম ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতার

চীনে শাংহাইয়ে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার রাতে শেষ হয়েছে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা। ছয় দিনব্যাপী এ আয়োজনে ৬৮টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৩৮৫ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় পরিবহন ও লজিস্টিকস, নির্মাণ ও বিল্ডিং প্রযুক্তি, উৎপাদন ও প্রকৌশল প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৃজনশীল শিল্প ও ফ্যাশন এবং সামাজিক ও ব্যক্তিগত সেবাসহ ছয়টি খাতের ৬৪টি দক্ষতা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চীন থেকে ৭১ জন প্রতিযোগী অংশ নেন এবং তারা সবগুলো দক্ষতা ইভেন্টেই প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিযোগিতায় ৪১টি স্বর্ণপদক জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে চীন। এর মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় স্বর্ণপদক তালিকায় শীর্ষস্থান অর্জন করল দেশটি।

বিভিন্ন দেশের তরুণদের দক্ষতা ও কারিগরি সক্ষমতা প্রদর্শনের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন হিসেবে ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *