চীনকে ১২টি সাংস্কৃতিক নিদর্শন ও শিল্পকর্ম ফিরিয়ে দিল ব্রিটেন - Mati News
Saturday, October 17

চীনকে ১২টি সাংস্কৃতিক নিদর্শন ও শিল্পকর্ম ফিরিয়ে দিল ব্রিটেন

চীনকে ১২টি সাংস্কৃতিক নিদর্শন ও শিল্পকর্ম ফিরিয়ে দিয়েছে ব্রিটেন। এ উপলক্ষ্যে গতকাল (বুধবার), লন্ডনে চীনা দূতাবাসে, একটি হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে বলা হয়, সাংস্কৃতিক নিদর্শনগুলোকে মূল দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াকে উত্সাহিত করা হলো বিভিন্ন দেশের সাংস্কৃতিক নিদর্শনের নিরাপত্তা রক্ষা করা, বিভিন্ন দেশের জনগণের সাংস্কৃতিক অধিকার ও জাতীয় আবেগকে সম্মান করা, এবং মানবসভ্যতার সাথে ন্যায়বিচারমূলক আচরণ। সাংস্কৃতিক নিদর্শন ফিরিয়ে দিয়ে ব্রিটেন এ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেশনের চর্চা করেছে।

অনুষ্ঠানে ব্রিটিশ পক্ষ বলেছে, সাংস্কৃতিক নিদর্শন ফিরিয়ে দেওয়া দু’দেশের বাস্তব সহযোগিতার ফল। এটি দু’পক্ষের মধ্যে পারস্পরিক সম্মান এবং সাংস্কৃতিক নিদর্শনের অবৈধ পাচারের বিরুদ্ধে অভিন্ন অবস্থানের বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, এবারের ১২টি সাংস্কৃতিক নিদর্শন ও শিল্পকর্ম লন্ডনের পুলিশ ব্যুরো কর্তৃক মামলা পরিচালনার প্রক্রিয়ায় জব্দ করা হয়েছিল। চীনের রাষ্ট্রীয় সাংস্কৃতিক নিদর্শন ব্যুরো ব্রিটেনে চীনা দূতাবাসের মাধ্যমে, ব্রিটেনের সাথে সহযোগিতা করে, সাফল্যের সাথে উল্লিখিত সাংস্কৃতিক নিদর্শন ও শিল্পকর্মগুলোর দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *