সিপিসি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকীর অনুষ্ঠান কাল - Mati News
Tuesday, June 30

সিপিসি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকীর অনুষ্ঠান কাল

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠান, আগামীকাল (বুধবার) পয়লা জুলাই, বেইজিংয়ে আয়োজিত হবে।

সিপিসি’র সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট, ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং, অনুষ্ঠানে ‘পয়লা জুলাই পদক’ বিতরণ করবেন এবং একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

অনুষ্ঠানে সারা দেশের বিশিষ্ট কমিউনিস্ট পার্টিসদস্য, বিশিষ্ট পার্টি বিষয়ক কর্মী, এবং উন্নত তৃণমূল পার্টি সংগঠনগুলোকে সম্মাননা জানানো হবে।

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর সিসিটিভি মূল চ্যানেল, নিউজ চ্যানেল, আন্তর্জাতিক চ্যানেল, প্রতিরক্ষা ও সামরিক চ্যানেল, ৪কে আল্ট্রা-হাই-ডেফিনিশন চ্যানেল, সিজিটিএন-এর বিভিন্ন বিদেশি ভাষার চ্যানেল, চায়না ন্যাশনাল রেডিও-র ভয়েস অফ চায়না, গ্রেটার বে এরিয়া ভয়েস এবং গ্লোবাল ইনফরমেশন রেডিও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। সিসিটিভি নিউজ, সিসিটিভি ভিডিও, সিসিটিভি.কম, সিনহুয়া নিউজ এজেন্সি এবং অন্যান্য প্রধান কেন্দ্রীয় সংবাদ মাধ্যমগুলোও অনুষ্ঠানটি সম্প্রচার করবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)

https://img2.baidu.com/it/u=1292739596,1433276837&fm=253&app=138&f=JPEG?w=949&h=638

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *