কুমিল্লার খবর : কুমিল্লা ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড - Mati News
Sunday, September 20

কুমিল্লার খবর : কুমিল্লা ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড

আগুন

কুমিল্লার খবর : কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) আর এন টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল কোম্পানি নামে একটি সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে আর এন টেক্সটাইল নামে ওই কারখানায় আগুন লাগে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি।

কুমিল্লা ইপিজেডের সিনিয়র কাউন্সিলর সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *