ওজন কমাতে রোজ খান একটি কলা - Mati News
Monday, May 25

ওজন কমাতে রোজ খান একটি কলা

কলা

হঠাৎ করেই বেড়ে গেছে ওজন। এজন কমাতে কত চেষ্টাই করে থাকেন। খাওয়ার রুটিন থেকে শুরু করে সকাল বিকাল ব্যায়াম। তবে আপনি জানেন কি? আপনার হাতের কাছের থাকা পরিচিত একটি ফল যা আপনার ওজন কমাবে। ওজন কমাতে চাইলে খেতে পারেন কলা।

কলাতে রয়েছে শর্করা, মিনারেল, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম। কলা খুব দ্রুত শরীরে এনার্জি এনে দেয়। পটাশিয়াম শরীরের এনজাইমকে সক্রিয় রাখে এবং মাংসপেশিকে কোমল ও মসৃণ করে নার্ভকে সতেজ রাখতে সহায়তা করে।

কলা সারা বছর এবং সব দেশেই পাওয়া যায়। আমরা যে খাবার খাই তার পুষ্টিগুণের কারণে শরীর ভালো লাগা এবং ভারসাম্য রক্ষার নির্দেশ পায় সরাসরি মস্তিষ্ক থেকে। কলা এ কাজটি করে খুবই দ্রুত। যার ফলে কলা খাওয়ার পর মেজাজ ভালো হতে খুব বেশি সময় লাগে না। এমন অনেক মানুষ আছেন, যাদের ঘুম থেকে ওঠার পর কিছুই খেতে ইচ্ছা করে না, তাদের জন্য কলা খুবই প্রয়োজনীয় একটি খাবার।

কলাতে রয়েছে মিনারেল, আয়রন, ভিটামিন ‘সি’ ও ‘ই’সহ বেশ কয়েকটি ভিটামিন। এসব কিছুর মিশ্রণ ক্যানসার প্রতিরোধেও সহায়তা করে। কলায় রয়েছে প্রচুর প্রোটিন এবং শরীরের জন্য প্রয়োজনীয় ৮টি অ্যামিনো অ্যাসিড।

কলা শুধু শরীরের ভেতরকেই ভালো রাখে না, বাইরের সৌন্দর্যকেও বাড়িয়ে তোলে। কলা ছোট-বড় সবার জন্যই উপাদেয়। হলুদ রঙের কলা এনার্জি এনে দেয় এবং পাকস্থলীকে সক্রিয় রাখতেও সাহায্য করে।

কলা খেয়ে ওজন কমানো সম্ভব

কলায় ক্যালোরি আছে এবং এটা মোটা করে সম্পূর্ণ ভুল ধারণা। বরং কলা খেয়ে ওজন কমানো সম্ভব। আমাদের দেশে কলা বিভিন্নভাবে খাওয়া হয়। যেমন কলা দিয়ে তৈরি বিশেষ ধরনের কেক, কলার চিপস, মিল্কশেক, আইসক্রিম, বিস্কুট, কলার সালাদ ইত্যাদি।

বিভিন্ন জাতের কলা

কলার আদি জন্ম দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপে, যা আজকের ইন্দোনেশিয়া হিসেবে পরিচিত। আমাদের দেশেও বিভিন্ন রকমের কলার চাষ হয় যেমন : সাগর কলা, সবরি কলা, চিনি চম্পা কলা ইত্যাদি। এ সময় বাজারে সাগর কলা খুব দেখা যাচ্ছে। এ কলা খেতেও খুব সুস্বাদুু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx