জাপানে সামরিকীকরণের বিরোধিতায় মাকোতো ইতো - Mati News
Thursday, September 3

জাপানে সামরিকীকরণের বিরোধিতায় মাকোতো ইতো

জাপান হোগাকুইন বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মাকোতো ইতো, ‘প্রতিরক্ষা’-র অজুহাতে জাপানকে নতুন করে সামরিকীকরণের দিকে ঠেলে দেওয়ায়, সেদেশের সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি গতকাল (রোববার) টোকিওতে, এক বক্তৃতা-সভায়, সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগও আনেন।

তিনি বলেন, জাপান চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর নির্বিচার বোমা-হামলা ও সামরিক দখলদারিত্ব চালিয়েছিল, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বর্তমান জাপান সরকার যুদ্ধ পরিচালনার জন্য সার্বিক জাতীয় শক্তিকে সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করছে এবং যুদ্ধের জন্য সমগ্র জাতির সম্পদ একত্রিত করার চেষ্টা করছে। সরকার ক্রমান্বয়ে জাপানকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র থেকে সামরিক রাষ্ট্রে রূপান্তরিত করছে, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *