তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত: ইয়াও ওয়েন - Mati News
Saturday, August 15

তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত: ইয়াও ওয়েন

আফরিন মিম

বাংলাদেশের তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো নদী ব্যবস্থাপনার আধুনিকায়ন, বন্যা নিয়ন্ত্রণ এবং তিস্তা অববাহিকার মানুষের জীবনমান উন্নয়ন।

ইয়াও ওয়েন জানান, প্রকল্পটি একটি জনকল্যাণমূলক উদ্যোগ। তিস্তার দুই তীরের মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন এবং নদী ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করাই এর প্রধান লক্ষ্য। এ কারণে বাংলাদেশের প্রয়োজন বিবেচনায় রেখে চীন এ প্রকল্পে সহযোগিতা দিতে আগ্রহী।

ভারতের সীমান্ত-সংলগ্ন এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন নিয়ে উত্থাপিত উদ্বেগের বিষয়ে তিনি বলেন, চীনের সিদ্ধান্ত অন্য কোনো দেশের অবস্থানের ওপর নির্ভরশীল নয়। প্রকল্পটি নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা ও সমীক্ষার ভিত্তিতেই চীন এগোবে।

সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *