নাইজেরিয়ার বাজারে বিমান হামলায় ২০০ নিহতের শঙ্কা - Mati News
Friday, September 11

নাইজেরিয়ার বাজারে বিমান হামলায় ২০০ নিহতের শঙ্কা

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের একটি সাপ্তাহিক গ্রাম্য বাজারে বিমলা হামলায় অন্তত ২০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। রোববার সন্ধ্যায় বোর্ন এবং জবি রাজ্য সীমান্ত এলাকায় এ হামলা চালায় নাইজেরিয়ার সামরিক বাহিনী। দেশটির স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে চীনের সিজিটিএন।

প্রতিবেদনে জানা গেছে, সপ্তাহিক এ বাজারে বোমা হামলায় হতাহতের বেশিভাগই ব্যবসায়ী এবং ক্রেতা বলে ধারণা করা হচ্ছে। তবে, বেসামরিকের ওপর নয়, লুকিয়ে থাকা সন্ত্রাসীদের লক্ষ্য করে এ হামলার দাবি করেছে নাইজেরিয়ার সামরিক বাহিনী।

নাইজেরীয় বিমান বাহিনীর মুখপাত্র এহিমেন এজোডামে বলেন, এই হামলাটি চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ ছিল, যার লক্ষ্য ছিল পলাতক ও পুনর্গঠিত জঙ্গিদের বিরুদ্ধে।

তথ্য ও ছবি: সিজিটিএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *