ইউক্রেন সম্প্রতি একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে একজন নাবিককে হত্যা করেছে। এটি জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, গতকাল (রোববার) সামাজিক যোগাযোগ-মাধ্যমে, এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইউরোপকে যুদ্ধে টেনে আনার লক্ষ্যে ইসরায়েলের নির্দেশে এই আক্রমণটি চালানো হয়। তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কালাস এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে এ নিয়ে আলাদাভাবে কথা বলেছেন বলেও জানান। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের কর্মকাণ্ডের জবাব না-দিয়ে থাকা যাবে না। সূত্র: সিএমজি





















