মালয়েশিয়ায় বিদেশি নাগরিককে হত্যার অভিযোগে ২ বাংলাদেশি গ্রেফতার
Wednesday, March 25

মালয়েশিয়ায় বিদেশি নাগরিককে হত্যার অভিযোগে ২ বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায়মালয়েশিয়ায় এক বিদেশিকে হত্যার অভিযোগে ২ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তবে, মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। এছাড়া নিহতের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য গ্রেফতার ২ বাংলাদেশির আগামী ৮ এপ্রিল পর্যন্ত রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। এরআগে সোমবার মালয়েশিয়ার পুচংয়ের বন্দর কিনারার একটি স্কুলের সামনে থেকে ওই বিদেশির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *