কানসুতে আকস্মিক বন্যায় প্রাণ গেল ১০ জনের, ত্রাণ কার্যক্রমে বিশেষ দল - Mati News
Monday, July 27

কানসুতে আকস্মিক বন্যায় প্রাণ গেল ১০ জনের, ত্রাণ কার্যক্রমে বিশেষ দল

আকস্মিক বন্যায় হতাহতের ঘটনার পর ত্রাণ ও উদ্ধার কার্যক্রম তদারকিতে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশে বিশেষ কর্মদল পাঠিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জাতীয় বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তর।

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় কানসু প্রদেশে বন্যা প্রতিরোধ জরুরি সাড়া লেভেল-৪ চালু করা হয়েছে।

রোববার বিকেলে আকস্মিক ভারী বৃষ্টির কারণে কানসুর তিংসি শহরের ওয়েইয়ুয়ান কাউন্টির একটি পর্যটন এলাকায় হঠাৎ বন্যা দেখা দেয়। এতে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ জনের মৃত্যু ঘটে এবং ২৩ জন আহত হন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বন্যার সময় ওই পর্যটন এলাকায় কয়েকজন পর্যটক ক্যাম্পিং করছিলেন। হঠাৎ পানির প্রবল স্রোত নেমে এলে তারা আটকা পড়েন।

উদ্ধারকাজে জাতীয় পর্যায়ের অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনীর ৩০৫ জন সদস্য এবং ৬৮টি যানবাহন মোতায়েন করা হয়েছে।

চীনে বন্যা মোকাবিলায় চার স্তরের জরুরি ব্যবস্থা রয়েছে। এর মধ্যে লেভেল-১ সবচেয়ে গুরুতর পরিস্থিতির জন্য নির্ধারিত।

সূত্র: সিএমজি

China sends work team to guide relief efforts following flash flood in Gansu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *