ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি প্রায় ৩ হাজার - Mati News
Sunday, July 5

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি প্রায় ৩ হাজার

ভেনেজুয়েলায় গেল ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৪ জনে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৯২ জনে।

শনিবার ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি এবং অস্থায়ী আশ্রয়শিবির পরিচালনা কেন্দ্রের প্রধান হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। তিনি বলেন, এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং প্রায় এক লাখ পরিবারকে দেওয়া হচ্ছে জরুরি সহায়তা।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৫৬টি আবাসিক ভবন। বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ৩ হাজার ৩০৫ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী এবং ২৯ হাজার ৫৬৭ জন জরুরি সেবাকর্মী দেশটির বিভিন্ন এলাকায় কাজ করছেন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx