প্রভার বিয়ে! - Mati News
Sunday, April 26

প্রভার বিয়ে!

প্রভারলন্ডন থেকে আজই দেশে ফিরেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ফেরার আগে তিনি জানতেন বাবা অসুস্থ। অথচ দেশে ফিরে দেখেন তারই বিয়ের আয়োজন করছে সবাই। আর সেটা তিনি জানেনও না।

তবে এ আয়োজন বাস্তবে নয় বরং পর্দায়। আর প্রভাবে এভাবে দেখা যাবে ‘আমি যে কে তোমার’ শিরোনামের একটি একক নাটকে। এটিতে প্রভা অভিনয় করেছেন মিথিলা চরিত্রে।

তার বিপরীতে রয়েছেন অভিনেতা মনোজ প্রামাণিক। এটি রচনা ও পরিচালনা করেছেন আদর সোহাগ। খুব শিগগির নাটকটি জনপ্রিয় একটি চ্যানেলে প্রচার হবে।

ফের নেট দুনিয়া তোলপাড়, প্রিয়া প্রকাশকে নিয়ে হুলুস্থুল

যৌন হেনস্তা : ‘তিনি আমাকে আচমকাই জড়িয়ে ধরেন’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *