নায়ককে ‘গোপনাঙ্গ’ দেখাতে হবে! - Mati News
Thursday, February 12

নায়ককে ‘গোপনাঙ্গ’ দেখাতে হবে!

বলিউডে বলিউডে কাস্টিং কাউচের শিকার কম-বেশি অনেক অভিনয়শিল্পী। যাঁরা বলিউডের বাইরে থেকে আসেন, তাঁদের প্রায়ই কাস্টিং নির্দেশকের নানা জঘন্য প্রস্তাবের মুখোমুখি হতে হয়। আর সেই প্রস্তাব রাখতে না পারলে ছবি থেকে বাদ। বলিউডের এই জঘন্য প্রথার প্রতিবাদে অভিনয়শিল্পীরা এখন সোচ্চার। মাহি গিল, স্বরা ভাস্কর, সুরভিন চাওলা, রিচা চাড্ডাসহ একাধিক বলিউড সুন্দরী কাস্টিং কাউচের বিরুদ্ধে মুখ খুলেছেন। এমনকি তাঁদের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে বলেছেন। শুধু নায়িকারাই নন, নায়কদেরও এর শিকার হতে হয়। বলিউডের দাপুটে অভিনেতা ইরফান খান প্রথম আলোকে বলেছিলেন তাঁকে নানা কুরুচিকর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এবার আরেক বলিউড তারকা কাস্টিং নির্দেশকের বিরুদ্ধে মুখ খুলেছেন।

‘আন্ধা ধুন’ ছবির দৃশ্যে আয়ুষ্মান খুরানাআগামী ৫ অক্টোবর মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ‘আন্ধা ধুন’। এই ছবির প্রচারণার সময় এই তরুণ তারকা তাঁর শুরুর দিনের এক ভয়ংকর অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমকে বলেন। সেই তিক্ত অভিজ্ঞতার কথা আজও ভুলতে পারেননি আয়ুষ্মান। এখনো তাঁকে এই ঘটনা তাড়া করে বেড়ায়। আয়ুষ্মান বলেন, একবার তিনি একটা ছবির অডিশন দিতে গিয়েছিলেন। একের পর এক ছেলের অডিশন চলছে। যখন তাঁর পালা আসে, তখন সেই ছবির কাস্টিং নির্দেশকের দাবি শুনে অসম্ভব ঘাবড়ে যান তিনি।

বলিউডের এই নায়ক বলেন, কাস্টিং নির্দেশক অডিশনের নামে তাঁর গোপনাঙ্গ দেখানোর দাবি করেন। তখন আয়ুষ্মানের মনে হয়েছিল, এরপর আর কোনো কথা শোনার মতো অবস্থায় তিনি নেই। তাই সেখান থেকে পালিয়ে আসেন এই বলিউড তারকা। আর ছবিটিতে কাজ করার কথা আয়ুষ্মান তাঁর মাথা থেকে বের করে দেন।

‘আন্ধা ধুন’ ছবির দৃশ্যে আয়ুষ্মান খুরানা ও টাবুআয়ুষ্মান খুড়ানাকে ‘আন্ধা ধুন’ ছবিতে এক অন্ধ পিয়ানো বাদকের চরিত্রে দেখা যাবে। এই থ্রিলার ছবিতে আয়ুষ্মানের প্রেমিকা রাধিকা আপ্তে। এ ছাড়া ছবিতে টাবু একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে আয়ুষ্মান অভিনীত ছবি ‘বাধাই হো’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *