বিন্দুর স্বামীর সঙ্গে মডেল সুজানার সম্পর্ক? - Mati News
Sunday, September 20

বিন্দুর স্বামীর সঙ্গে মডেল সুজানার সম্পর্ক?

মডেল সুজানারমডেল সুজানারআফসান আরা বিন্দু। ২০০৬ সালের লাক্স সুপারস্টার প্রতিযোগিতার প্রথম রানার আপ ছিলেন তিনি। এরপর টিভি নাটক-টেলিছবি, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে কাজ করে শীর্ষ অভিনেত্রীদের কাতারে নিজেকে দাঁড় করান এই অভিনেত্রী।

প্রথম ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে মিডিয়া অঙ্গনে পা রাখেন বিন্দু। পরে শাকিব খানের সঙ্গে ‘এই তো প্রেম’ ছবিতে অভিনয় করেও বেশ আলোচনায় আসেন তিনি।

পরে বিন্দুকে নিয়ে চলচ্চিত্র নির্মাতাদের প্রত্যাশাও বেড়ে যায়। অনেকে তাকে চলচ্চিত্রের সম্ভবনাময়ী অভিনেত্রী হিসেবেও দেখেন। কিন্তু ‘জাগো’ ছবিটি করার পর তাকে আর চলচ্চিত্রে পাওয়া যায়নি।

অন্যদিকে ছোট পর্দায়ও একজন সু-অভিনেত্রী হিসেবে বিন্দু নিজেকে প্রমাণ করেছিলেন। কিন্তু ধীরে ধীরে তাতে অনুপস্থিত হয়ে পড়েন তিনি। এ অভিনেত্রী ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন আসিফ অ্যাপারেলসের কর্ণধার আসিফ সালাহউদ্দিন মালিককে। তারপর মিডিয়া থেকে ক্রমশ দূরে সরে চলে যান তিনি।

ঘর-সংসারের জন্যই তিনি প্রিয় অঙ্গন থেকে আড়ালে রয়েছেন বলে জানা যায়। কিন্তু বিধিবাম! চলতি বছরের শুরুতে গুঞ্জন ওঠে ঘর ভাঙছে বিন্দুর। স্বামী এবং শ্বশুর বাড়ির কারো সঙ্গেই তার সম্পর্ক নেই বলেও গুঞ্জন ওঠে।

বিশেষ করে মডেল-অভিনেত্রী সুজানার সঙ্গে তার স্বামী আসিফের প্রেমঘটিত কারণেই বিচ্ছেদ হচ্ছে বলে অনেকেই মন্তব্য করেন। তবে সেই সময় সুজানা এটিকে মিথ্যে অপপ্রচার বলে দাবি করেন। বিন্দুর স্বামীও এই বিষয়ে কোনো মুখ খুলেননি।

এদিকে, এরপর থেকে কোন হদিসও মিলছে না বিন্দুর। কোথায় এই নায়িকা? কোনো নাটক-টেলিছবি ও বিজ্ঞাপনে দেখা যাচ্ছে না তাকে। মিডিয়া থেকে বিচ্ছিন্ন রয়েছেন তিনি।

তবে কি শোবিজের দুনিয়া ছেড়ে নিজেকে আড়াল করে রেখেছেন তিনি। এই বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে বিন্দুর ব্যবহৃত নাম্বারটিও বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *