শুভশ্রীর ‘অপরিপাটি’ ছবি শেয়ার করলেন স্বামী রাজ! - Mati News
Tuesday, March 17

শুভশ্রীর ‘অপরিপাটি’ ছবি শেয়ার করলেন স্বামী রাজ!

শুভশ্রী
শুভশ্রী

টালিউড সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী। তাকে মেকআপ-এ ক্যামেরার সামনে দেখেছেন সকলে। তবে মেকআপ ছাড়া তিনি দেখতে কেমন? তা হয়ত জানেন না অনেকেই। এবার, তার ধারণা পাওয়া গেলো একটি স্থিরচিত্রে। পুজোর দিন সকালে স্বামী রাজ চক্রবর্তীর ক্যামেরাবন্দি হলেন শুভশ্রী।

আর তাতে দেখা গেলো নায়িকার মুখে নেই কোনো মেকআপ। অনেকটাই অগোছালো ভাবে বসে আছেন তিনি। সে ধরণের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন রাজ। ফ্রেমে সঙ্গে রয়েছেন রাজের মাও। দু’জনেই মন দিয়ে পেপার পড়ছেন।

শুভশ্রী
শুভশ্রী

আর যে পাতাটি ছবিতে দেখা যাচ্ছে, তাতে রয়েছে দুর্গার ছবি। ক্যাপশনে রাজ লিখেছেন, প্রত্যেক ভারতীয় মহিলার মধ্যেই দুর্গা রয়েছেন।

এদিকে, বিয়ের পর ‘অ্যাডভেঞ্চার জোজো’র পরিচালনা দিয়ে শুটিং ফ্লোরে ফিরেছেন রাজ। কিন্তু শুভশ্রী এই মুহূর্তে কোনো ছবি করছেন না। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, বেছে বেছে প্রজেক্ট করতে চান তিনি।তবে কিছুদিন আগেই একটি পুজোর ভিডিও শুট করেছেন রাজ। সেখানে দেখা গিয়েছিল শুভশ্রী ও তার আগের প্রেমিকা মিমিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *