প্রভাস-শ্রদ্ধার 'সাহো'র দৃশ্য ফাঁস - Mati News
Monday, May 25

প্রভাস-শ্রদ্ধার ‘সাহো’র দৃশ্য ফাঁস

প্রভাস

প্রভাস-শ্রদ্ধার ‘সাহো’র দৃশ্য ফাঁস

‘বাহুবলী’ তারকা প্রভাসের ঘনিষ্ঠ শ্রদ্ধা কাপুর। সম্প্রতি এমনই একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়তেই অনেকের মনেই উঁকি দিয়েছে একটি প্রশ্ন। তবে কি শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম করছেন প্রভাস?

আর এখবরে মন খারাপ প্রভাস-অনুষ্কা জুটির ভক্তদের। তবে না, প্রভাস শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম করছেন এমনটা ভাবার বিন্দুমাত্র কারণ নেই। প্রভাস- শ্রদ্ধা কাপুরের ভাইরাল হওয়া ছবিটি তাঁদের আগামী ছবি সাহোর শ্যুটিংয়ের দৃশ্য থেকে ফাঁস হয়ে যাওয়া একটি ছবি।

 

সাহো ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। তবে বেশকিছুদিন আগে এক সাক্ষৎকারে শ্রদ্ধা কাপুরের অভিনয়ের প্রশংসা করেন প্রভাস। বলেন,

‘এর আগে আমি কোনও বলিউড তারকার সঙ্গে কাজ করিনি। ‘সাহো’ ছবিতে চরিত্রটির জন্য শ্রদ্ধা একেবারে সঠিক পছন্দ। ওর সঙ্গে কাজ করতে পেরে আমরাও খুবই ভাগ্যবান। ওর চরিত্রটা তেমন নয় যে, এলো আর চলে গেল কিংবা শুধুমাত্র কোনও গানের চরিত্রও নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র অভিনয় করছে শ্রদ্ধা। শুধু অভিনয়ই নয়, ছবিতে শ্রদ্ধার অনেক অ্যাকশন সিক্যুয়েন্সও রয়েছে।’

 

বলিউড ডিভা শ্রদ্ধা কাপুরের অভিনয় দক্ষতায় অভিভূত দক্ষিণী সুপারস্টার প্রভাস। তিনি আরও বলেন, ‘শ্রদ্ধা খুবই পরিশ্রমী অভিনেত্রী। সেটে সকলের সঙ্গে খুবই মানিয়ে চলে। এর আগে আমি যে সমস্ত নায়িকাদের সঙ্গে কাজ করেছি, তাঁরা প্রত্যেকেই দক্ষিণী ছবি থেকে কেরিয়ার শুরু করেছেন এবং পরে বলিউড ছবিতে অভিনয় করেন। কিন্তু শ্রদ্ধা তো প্রথম থেকেই বলিউড তারকা। পাশাপাশি অভিনয়ে খুবই ডেডিকেটেড।’

লিপ-কিসে হতেপারে ‘কিসিং-ডিজিজ’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx