প্রিতম–নুহাশের লেখা গানে সাফা কবির - Mati News
Tuesday, July 21

প্রিতম–নুহাশের লেখা গানে সাফা কবির

সাফা কবিরের সাফা কবিরেরসংগীতশিল্পী প্রিতম হাসান ও নির্মাতা নুহাশ হুমায়ূন আবার একসঙ্গে কাজ করলেন। এবার তাঁরা একসঙ্গে লিখলেন গান। এর নাম ‘খোকা’। গানের সুর ও সংগীতায়োজন প্রিতমের। তবে ভিডিও বানিয়েছেন নুহাশ। এতে মডেল হয়েছেন সাফা কবির।

গতকাল বৃহস্পতিবার গানটি নিয়ে কথা হয় প্রিতমের সঙ্গে। তিনি জানান, শিগগিরই এটি গানচিলের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে। টেকনোর সৌজন্যে তৈরি এই গানের ভিডিও এ মাসেই ইউটিউবে উঠবে। প্রিতম বলেন, গানের পরতে পরতে দর্শক ও শ্রোতাদের জন্য আছে চমক। প্রিতমের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

এই গানের ভিডিও ধারণ করা হয়েছে রাজধানীর মিরপুরের কোক স্টুডিওতে। বড় পরিসরে তৈরি এই ভিডিওতে নাকি আরও বিশেষ কিছু চমক দেখা যাবে। এ জন্য অপেক্ষা করতে হবে এ মাসের শেষ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *