সুন্দরী প্রতিযোগিতায় লড়ছেন এই ঠাকুমা!
Friday, July 3

সুন্দরী প্রতিযোগিতায় লড়ছেন এই ঠাকুমা!

সুন্দরী

এই ঠাকুমা সুন্দরী প্রতিযোগিতায় লড়ছেন, নাতনিদের সঙ্গে! হ্যাঁ ঠিকই পড়ছেন। মিস ম্যাক্সিম অস্ট্রেলিয়া ২০১৮ প্রতিযোগিতায় অষ্টাদশী তরুণীদের সঙ্গে একই মঞ্চে লড়বেন তিনি। যেখানে বাড়িতে তাঁর নিজের দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। রয়েছে ১০ মাসের এক নাতনিও। ছেলে মেয়ের বয়সও নেহাত কম না। দুই ছেলের বয়স ২৭ ও ২৫ এবং দুই মেয়ের বয়স ২৩ ও ৪ বছর।

তাঁর পুরো নাম গিনা স্টেওয়ার্ট। তিনি গোল্ডকোস্টের বাসিন্দা। গিনা একজন প্রফেশনার মডেল। ৪০ হাজারেরও বেশি তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার। তবে এই ঠাকুমাকে অন্য ঠাকুমাদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না যেন! তিনি যে আসলে ঠাকুমা তা তাঁকে দেখে বোঝার সাধ্যি কারও নেই। কী ভাবে এখনও এত লাবণ্য ধরে রেখেছেন গিনা? সম্প্রতি তা শেয়ার করেছেন তিনি।

দুটো প্রোডাক্টের কথা জানিয়েছেন গিনা। ত্বকের যৌবন বজায় রাখতে এই দুই প্রোডাক্টই তাঁকে সাহায্য করেছে, দাবি তাঁর। কী সেই দুই প্রোডাক্ট?

কোনও রকম রাসায়নিক প্রোডাক্ট কখনও ব্যবহার করেননি তিনি। এমনকী তাঁর পারফিউমও নাকি সম্পূর্ণ হার্বাল। আর প্রচুর পরিমাণে জলও খান। এছাড়াও তিনি চুলে ব্যবহার করেন ম্যাক্রো অরগানিক‌্স কোকোনাট অয়েল। আর ত্বকে লাগান রোজহিপ অয়েল। রোজহিপের অ্যান্টি-এজিং ক্ষমতা রয়েছে।

মিস ম্যাক্সিম অস্ট্রেলিয়া ২০১৮ প্রতিযোগিতায় কেন জিততে চান তিনি? গিনা জানান, যে অর্থ তিনি পাবেন, তা তাঁর এক অসুস্থ বন্ধুর চিকিৎসায় দান করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx