টাকা না পেয়ে এ কী করলেন সোনাক্ষী ! - Mati News
Saturday, July 4

টাকা না পেয়ে এ কী করলেন সোনাক্ষী !

কথা দিয়েও রাখলেন না সোনাক্ষী সিনহা। সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশ নেয়ার কথা ছিল এই অভিনেত্রীর। সেই মতো চলছিল তোড়জোড়। কিন্তু দিনশেষে সে অনুষ্ঠানে যাননি তিনি। প্রিয় নায়িকার এমন আচরণে ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক ক্ষোভ।

পরিস্থিতি সামলাতে কয়েকজনকে গ্রেপ্তার করতেও বাধ্য হয়েছে পুলিশ। স্বভাবতই এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে সোনাক্ষীর পেশাদারিত্ব নিয়ে। যথেষ্ট লেখালেখিও হয়েছে এ বিষয়ে।

তবে সংবাদমাধ্যমে এই নিয়ে কোনো মন্তব্য করেননি সোনাক্ষী। কিন্তু তার মুখপাত্রকে দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন তিনি। যাতে বলা হয়েছে, কথা দিয়ে তা খেলাপের কোনো অভিপ্রায় ছিল না সোনাক্ষীর। তবে বারবার যোগাযোগ করা সত্ত্বেও শেষ দিন পর্যন্ত আয়োজক সংস্থা সোনাক্ষীর প্রাপ্য তাকে মেটায়নি।

শুধু তাই নয়, ফিরে যাওয়ার ফ্লাইটের টিকিটও পাঠায়নি তাকে।

তাছাড়া পরের দিন সকালেই ছিল সোনাক্ষীর শুটিং। তিনি এয়ারপোর্টেও গিয়েছিলেন। কিন্তু আয়োজক সংস্থার তরফে কোনো রকম উত্তর না পেয়ে তিনি ফিরতে বাধ্য হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx