পারকিনসন রোগের জন্য চীনে এআইভিত্তিক ডিজিটাল ডাক্তার প্লাটফর্ম চালু - Mati News
Wednesday, June 10

পারকিনসন রোগের জন্য চীনে এআইভিত্তিক ডিজিটাল ডাক্তার প্লাটফর্ম চালু

ফয়সল আবদুল্লাহ

বেইজিংয়ের সুয়াউ ক্যাপিটেল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুয়ানউ হাসপাতালে পারকিনসন রোগের জন্য চীনের প্রথম এআইভিত্তিক ডিজিটাল ডাক্তার প্লাটফর্ম চালু করেছে।

হাসপাতালটির পারকিনসন গবেষণা দলের নেতৃত্বে তৈরি প্লাটফর্মটি রোগীদের সহজে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সুযোগ দেবে এবং অপ্রয়োজনীয় বারবার চিকিৎসা পরামর্শ নেওয়ার চাপ কমাবে।

এটি তৈরিতে হাসপাতালটির ২০ বছরের বেশি সময়ের ক্লিনিক্যাল গবেষণার তথ্য ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে রোগীর মেডিকেল রেকর্ড, গবেষণা প্রতিবেদন, শিক্ষা উপকরণ এবং বিভিন্ন বৈজ্ঞানিক প্রকাশনা।

হাসপাতালের পারকিনসন রোগ গবেষণা ও চিকিৎসা কেন্দ্রের পরিচালক ছেন বিয়াও জানান, এই এআই সিস্টেম রোগীদের প্রায় ৯০ শতাংশ সাধারণ প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এতে চিকিৎসকেরা জটিল রোগীদের চিকিৎসায় আরও বেশি সময় দিতে পারবেন।

স্মার্টফোন ব্যবহার করে রোগীরা পারকিনসন রোগ সম্পর্কে প্রশ্ন করলে এআই ডাক্তার বিজ্ঞানভিত্তিক তথ্য দিয়ে উত্তর দেয়। তবে এটি নির্দিষ্ট চিকিৎসা পরামর্শ দেয় না, ফলে চিকিৎসা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকদের হাতেই থাকে।

এ প্লাটফর্মের মাধ্যমে রোগীরা হাসপাতালের অনলাইন সেবার সঙ্গে যুক্ত হয়ে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও প্রেসক্রিপশন সেবাও নিতে পারবেন।

ভবিষ্যতে এই প্ল্যাটফর্মকে ওয়্যারেবল ডিভাইসের সঙ্গে যুক্ত করে ওষুধ ব্যবস্থাপনা, পুনর্বাসন প্রশিক্ষণ, দৈনন্দিন পরিচর্যা এবং মানসিক সহায়তার মতো সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান ছেন বিয়াও।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx