বৈশাখের রঙিন সাজে নতুন তাঁতের পোশাক - Mati News
Wednesday, April 8

বৈশাখের রঙিন সাজে নতুন তাঁতের পোশাক

পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালির পোশাক উৎসবকে আরও রঙিন করতে নতুন তাঁতের পোশাকের সংগ্রহ বাজারে এনেছে দেশি ফ্যাশন ব্র্যান্ড গ্রামীণ চেক। এবারের বৈশাখে হালকা ও আরামদায়ক সুতির পোশাক এবং ঘর সাজানোর উপকরণও রয়েছে।

ব্র্যান্ডটি বৈশাখী পোশাকে সাদা, লাল, সবুজ ও হলুদ রঙকে বেশি প্রাধান্য দিয়েছে। পোশাকগুলো গরমের সময়ও আরামদায়ক এবং দাম নাগালের মধ্যে রাখা হয়েছে।

পুরুষদের জন্য চেক পাঞ্জাবি, ক্যাজুয়াল ও এক্সিকিউটিভ শার্ট, ফতুয়া রয়েছে। নারীদের জন্য সুতি, হাফ সিল্ক, মসলিন ও সিল্ক শাড়ি এবং সালোয়ার কামিজ, কুর্তি, ম্যাক্সি সংগ্রহ পাওয়া যাচ্ছে। শিশুদের জন্যও আলাদা পোশাক রয়েছে।

ঘর সাজানোর জন্য গামছা, বেড কভার, টেবিল কভার বাজারে এসেছে। সব পণ্যই দীর্ঘস্থায়ী, আরামদায়ক এবং ধোয়া সহজ।

ব্র্যান্ডটি ১৯৯৬ সাল থেকে দেশের প্রান্তিক তাঁতিদের হাতে বোনা শতভাগ সুতির কাপড়কে আধুনিক ফ্যাশনে পরিণত করছে।

রাজধানী ঢাকার আদাবর-মোহাম্মদপুর, মিরপুর-১, মিরপুর-২ শাখাসহ দেশের চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, দিনাজপুর ও গাজীপুরের শোরুমে পোশাকগুলো পাওয়া যাচ্ছে। অনলাইনে কিনতে ভিজিট করুন grameencheck.com বা দারাজ বাংলাদেশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *