এবার নতুন পেশায় পরীমনি! - Mati News
Wednesday, June 10

এবার নতুন পেশায় পরীমনি!

পরীমনিএবার নতুন পেশায় যোগ দিচ্ছেন ঢালিউডের অন্যতম আলোচিত নায়িকা পরীমনি। যে পেশার লোকেরা তার ব্যক্তিগত জীবন, বিয়ে নিয়ে খুব বেগ দিয়েছেন, সেই পেশাকেই বেছে নিতে যাচ্ছেন তিনি। সাংবাদিকতার মতো চ্যালেঞ্জিং পেশাকেই এবার বাছতে চলেছেন এই ঢালি ক্যুইন। তবে বাস্তবে নয়, অবশ্যই রুপালী পর্দায়৷

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘দেশা দ্য লিডার’ ছবির নির্মাতা সৈকত নাসিরের দ্বিতীয় ছবি ‘পাষাণ’- এ তাকে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। ভিজ্যুয়ালাইজারের ব্যানারে নির্মিত হবে পাষাণ। ছবির গল্প ভাবনা ও চিত্রনাট্য সৈকত নাসির নিজেই করেছেন। জুলাইয়ের শেষ সপ্তাহ নাগাদ ছবির শুটিং শুরু হতে পারে। ছবিতে যেমন রোমান্সে দেখা মিলবে পরীমনির তেমনই পর্দা কাঁপাবেন অ্যাকশনে। তবে পরীমনির বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি।
জানা গেছে, ইতোমধ্যে পাষাণ ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। ছবিতে তাকে খুব সাহসী ও চঞ্চল মেয়ে হিসেবে তুলে ধরা হবে। যে কাজের জায়গায় কাউকে পরোয়া করে না। সেই কারণেই সাংবাদিক হিসেবে তার যথেষ্ট সুনাম হবে।
ছবিটি সম্পর্কে পরীমনি বলেন, কেরিয়ারে এই প্রথম সাংবাদিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। ছবির জন্য নিজেকে প্রস্তুত করেই ক্যামেরার সামনে দাঁড়াব। আশা করি, সাংবাদিক হিসেবে নিজেকে তুলে ধরতে পারব।

সূত্র: কলকাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *