নতুন পেশায় অধিকার ও স্বার্থের সুরক্ষা জোরদার করছে চীন - Mati News
Sunday, May 3

নতুন পেশায় অধিকার ও স্বার্থের সুরক্ষা জোরদার করছে চীন

এপ্রিল ২৭, সিএমজি বাংলা ডেস্ক: নতুন ধরনের কর্মসংস্থানে নিযুক্ত কর্মীদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে চীন। রোববার প্রকাশিত একগুচ্ছ নির্দেশিকায় এ সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদের সাধারণ কার্যালয় থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ইন্টারনেট প্ল্যাটফর্ম ও এক্সপ্রেস ডেলিভারি সংস্থাগুলোকে কাজের ধরন ও শ্রমের তীব্রতার ভিত্তিতে নতুন কর্মসংস্থানে যুক্ত শ্রমিকদের জন্য যুক্তিসঙ্গত মজুরি নির্ধারণ করতে হবে এবং সময়মতো অর্থ প্রদান নিশ্চিত করতে হবে।

নির্দেশিকায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তাদের সামাজিক দায়িত্ব যথাযথভাবে পালন, অ্যালগরিদমের নিয়ন্ত্রণ কঠোর করা এবং স্বচ্ছতা বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট খাতগুলোর ওপর নজরদারি জোরদার, পেশাজীবীদের জন্য তথ্য প্রকাশের মানোন্নয়ন এবং এই খাতে কর্মরতদের আয় ও সুবিধা সম্পর্কে যুক্তিসঙ্গত প্রত্যাশা গড়ে তুলতে নির্দেশনা দেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে।

নির্দেশিকায় “ইঁদুর দৌড়ের মতো” অস্বাস্থ্যকর প্রতিযোগিতা দমন এবং নতুন ধরনের কর্মসংস্থানে যুক্ত কর্মীদের বৈধ অধিকার ও স্বার্থের লঙ্ঘন কঠোরভাবে প্রতিরোধে ব্যাপক ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\0.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *