হেমন্তের পাখি - Mati News
Monday, October 26

হেমন্তের পাখি

আব্দুস সাত্তার সুমন 

সোনালি ধান মাঠ গ্রাম আঁকা ছবি

হেমন্তেরি পাখি ডাকে 

মিষ্টি ধানের ঘ্রাণে,

সোনালী রোদে আলো দেয়

জুড়ায় মন প্রাণে।

মিষ্টি ধানের স্নিগ্ধ হাওয়া 

সোনালী আঁশের পাঠ,

কাঁচা পাকা সরষে দানা 

মৌ মৌ করে মাঠ।

গ্রীষ্মকালের সুবাস ছড়ায়

হেমন্তরি ধান,

পাতাগুলো ঝরে পড়ে 

মন করে আনচান।

মিষ্টি মিষ্টি ফুলগুলো 

নাচে কলতানে,

আশ্বিন যেন খুঁজে আনে

ভালোবাসার টানে।

ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *