Sample Page - Mati News
Sunday, April 5

Sample Page

মহাকাশে ‘থিয়ানকং’ স্টেশনে কিশোরদের চিত্রকলা প্রদর্শনী, বেইজিং জাদুঘরেও একই আয়োজন

Default
এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক : চীনের মহাকাশ স্টেশন থিয়ানকং স্পেস স্টেশন এবং ক্যাপিটাল মিউজিয়াম-এ একযোগে কিশোরদের আঁকা চিত্রকর্মের এক ব্যতিক্রমী প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। “আমার হৃদয়ের আদর্শ ব্যক্তিরা” থিমে আয়োজিত এই প্রদর্শনীতে ৮০টি চিত্রকর্ম স্থান পেয়েছে, যা চীনের বিভিন্ন প্রান্তের তরুণদের আঁকা। মহাকাশে অবস্থানরত শেনচৌ-২১ মিশনের নভোচারীরা—চাং লু, উ ফেই এবং চাং হংচাং—এই শিল্পকর্মগুলো উপস্থাপন করেন। ২০২৫ সালের জুলাইয়ে শুরু হওয়া এই উদ্যোগে সারাদেশ থেকে ১৫ হাজারেরও বেশি জমা পড়া চিত্রকর্মের মধ্য থেকে সেরা ৮০টি নির্বাচন করা হয়। পরে ৩১ অক্টোবর এসব নির্বাচিত ছবি মহাকাশে পাঠানো হয়। এটি থিয়ানকং স্পেস স্টেশনে অনুষ্ঠিত পঞ্চম চিত্রকলা প্রদর্শনী। অন্যদিকে, বেইজিংয়ের ক্যাপিটাল মিউজিয়ামে অফলাইন প্রদর্শনীতে আগের পাঁচটি আয়োজনের নির্বাচিত কাজ একসঙ্গে প্রদর্শিত হচ্ছে, যা এ ধরনের প্রথম পূর্ণাঙ্গ...
আগে সবুজ, পরে শহর

আগে সবুজ, পরে শহর

China
ছাই ইউয়ে মুক্তা     ২০১৭ সালে প্রথম চারাগাছ রোপণের মাধ্যমে যাত্রা শুরু। আজ সেই উদ্যোগের ফল হিসেবে চীনের সিয়ং’আন নতুন এলাকা ঘিরে গড়ে উঠেছে প্রায় ৩২ হাজার ২০০ হেক্টর বনভূমি। ‘আগে সবুজায়ন, পরে নগর নির্মাণ’—নীতিকে বাস্তবে রূপ দিয়েই এখানে গড়ে তোলা হচ্ছে এক নতুন পরিবেশবান্ধব নগর, যা ধীরে ধীরে গোটা বিশ্বের সামনে নিজেকে তুলে ধরছে সবুজ নগরীর উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে। চীনের সিয়ং’আন গোষ্ঠীর প্রাকৃতিক নির্মাণ বিনিয়োগ কোম্পানির কর্মী লি সিয়াং ছেং বলেন, সিয়ং’আনে বনায়ন মানে শুধু গর্ত খুঁড়ে গাছ লাগানো নয়। এখানে প্রায়-প্রাকৃতিক বনায়ন এবং বিভিন্ন ধরনের মিশ্র বৃক্ষরোপণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এতে গুরুত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রজাতিগুলোকে। সবুজ বলয় ও পরিবেশগত করিডোরে সুরক্ষা বন ও প্রাকৃতিক বাস্তুতান্ত্রিক বন তৈরি করে গড়ে তোলা হয়েছে একটি সমতল বন নেটওয়ার্ক। ২০১৮ সালে লি সিয়াং ছ...
শিল্পখাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে চীনের ১০০টি ‘৫জি কারখানা’ প্রকল্প ঘোষণা

শিল্পখাতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে চীনের ১০০টি ‘৫জি কারখানা’ প্রকল্প ঘোষণা

China, Tech news
এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ২০২৫ সালের জন্য ১০০টি উদাহরণযোগ্য ‘৫জি ফ্যাক্টরি’ প্রকল্প ঘোষণা করেছে, যা দেশটির উৎপাদন খাতের আধুনিকায়নকে আরও গতিশীল করবে। দেশজুড়ে হাজারো আবেদন থেকে নির্বাচিত এসব প্রকল্প যন্ত্রপাতি উৎপাদন, ভোক্তা পণ্য, কাঁচামাল, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি, জ্বালানি এবং পরিবহনসহ গুরুত্বপূর্ণ শিল্পখাতগুলোকে অন্তর্ভুক্ত করেছে। এই ৫জি কারখানাগুলোতে ৯৯ শতাংশের বেশি নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত হওয়ায় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পরিচালন ব্যয় হ্রাস এবং পণ্যের গুণগত মান উন্নত হয়েছে। থাং লিবো, চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি-এর প্রযুক্তি ও মানদণ্ড ইনস্টিটিউটের উপপরিচালক, বলেন—এই ১০০টি প্রকল্প ৫জি কারখানা নির্মাণের চাহিদা, সমাধান এবং বাস্তব মূল্য তুলে ধরেছে। এগুলো অন্যান্য শিল্পের জন্য অনুসরণযোগ্য ও সম্প্রসারণযোগ্য মডেল হিস...
চীনের উচ্চ-প্রযুক্তি শিল্পে শক্তিশালী প্রবৃদ্ধি

চীনের উচ্চ-প্রযুক্তি শিল্পে শক্তিশালী প্রবৃদ্ধি

China
এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে এগিয়ে চলেছে এবং উদ্ভাবনের গতি আরও শক্তিশালী হয়েছে, যার প্রমাণ মেলে ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে উচ্চ-প্রযুক্তি শিল্পে শক্তিশালী রাজস্ব প্রবৃদ্ধিতে। বুধবার রাষ্ট্রীয় কর প্রশাসন প্রকাশিত তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত সময়ে উচ্চ-প্রযুক্তি শিল্পের বিক্রয় রাজস্ব গত বছরের একই সময়ের তুলনায় ১৪.৬% বেড়েছে, উচ্চ-প্রযুক্তি উৎপাদন এবং পরিষেবা খাতে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১২.৭% এবং ১৫.৮%। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটিং পাওয়ার সেন্টারের চাহিদার কারণে ইন্টিগ্রেটেড সার্কিট ডিজাইন ও উৎপাদন খাত থেকে বিক্রয় রাজস্বেও ব্যাপক বৃদ্ধি দেখা গেছে বলে তথ্যে প্রকাশ পেয়েছে। তথ্য অনুযায়ী, একই সময়ে উৎপাদন খাতে বিক্রয় রাজস্ব ৫.৪% এবং যন্ত্রপাতি ও সরঞ্জাম উৎপাদন খাতে ৬.৩% বেড়েছে। সূত্র: সিএমজি...

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে বাহরাইনের সাথে কাজ করবে চীন

China
এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যে স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠা, শান্তি পুনরুদ্ধার এবং যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে বাহরাইনের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে চীন। বৃহস্পতিবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সাথে এক টেলিফোন সংলাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে আয়োজিত এই ফোনালাপে আল জায়ানি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং বাহরাইনের অবস্থান তুলে ধরেন। বর্তমানে ছয় জাতির উপসাগরীয় সহযোগিতা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আল জায়ানি জানান, উপসাগরীয় দেশগুলো বর্তমানে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং হরমুজ প্রণালীতে নৌ-চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে বাহরাইন জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কাজে লাগাতে আগ্রহী এবং এ বিষয়ে চীনের সাথে যোগাযোগ ও স...
ইরান-ভিয়েতনাম পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ: আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময়

ইরান-ভিয়েতনাম পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ: আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময়

News
এপ্রিল ২: বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী লে হোয়াই ট্রুং ফোনে কথা বলে আঞ্চলিক বর্তমান পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে চালানো সামরিক হামলায় গুরুতর হতাহত হয়েছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সামরিক পদক্ষেপ বৈধ আত্মরক্ষার অধিকারের আওতাভুক্ত। তিনি আরো বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর প্রধান নিরাপত্তা ঝুঁকি হল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন। ইরান ইতোমধ্যে আন্তর্জাতিক আইনের নীতি অনুসারে স্বার্থপর সামরিক অভিযানে জড়িত দেশগুলোর জাহাজের জন্য এই জলপথ বন্ধ করেছে; কিন্তু অন্যান্য দেশের জাহাজগুলো ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আগে থেকে সমন্বয় করার পর স্বাভাবিকভাবে এ পথে যাতা...
প্রথম প্রান্তিকে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের ‘মধ্য করিডোরে’ রেকর্ড সংখ্যক ট্রেন চলাচল

প্রথম প্রান্তিকে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের ‘মধ্য করিডোরে’ রেকর্ড সংখ্যক ট্রেন চলাচল

China
এপ্রিল ২: চলতি বছরের প্রথম প্রান্তিকে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের ‘মধ্য করিডোরের’ গুরুত্বপূর্ণ কেন্দ্র ইনার মঙ্গোলিয়ার এরেনহট রেলওয়ে বন্দর দিয়ে ১,১৪৫টি ট্রেন যাতায়াত করেছে। এই ট্রেনগুলো ১ লাখ ১০ হাজার টিইইউ এবং মোট ৯ লাখ ৪৪ হাজার ৬০০ টন পণ্য পরিবহন করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ২২.৩ শতাংশ, ১৪.৬ শতাংশ এবং ১৯.৭ শতাংশ বেশি। এটি পণ্য পরিবহনের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে বলে আজ বৃহস্পতিবার চীনা জাতীয় রেলওয়ে প্রশাসন তথ্য প্রকাশ করেছে। যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণের একটি গুরুত্বপূর্ণ বাহন হিসেবে ‘চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস’ সাম্প্রতিক বছরগুলোতে এশিয়া ও ইউরোপ জুড়ে সমন্বিত লজিস্টিকস নেটওয়ার্ক নির্মাণকে বেগবান করছে। গত জানুয়ারিতে এরেনহট রেলওয়ে বন্দর থেকে সোলোমবার্কা হয়ে ওয়েইজি টাউন পর্যন্ত একটি নতুন রুট খোলা হয়েছে। এরেনহট থেকে চালু করা ‘চীন-ইউরোপ রেলওয়ে এক্স...
ইরান আর ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি নয়: নেতানিয়াহু

ইরান আর ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি নয়: নেতানিয়াহু

News
এপ্রিল ১: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ইসরায়েলকে হুমকি দেওয়ার সীমিত ক্ষমতা থাকলেও, তারা আর ইসরায়েলের অস্তিত্বের জন্য কোনো বড় হুমকি নয়। গতকাল (মঙ্গলবার) রাতে দেওয়া এক ভিডিও ভাষণে তিনি এই মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, "অতীতে ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে লড়াই করত, তবে এখন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছি।" তিনি এই সম্পর্ককে তাঁর এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, তথা মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীর এক অভূতপূর্ব ও ঐতিহাসিক সহযোগিতা বলে আখ্যায়িত করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি মোকাবিলার জন্য ইসরায়েল এই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে নতুন একটি জোট গঠন করছে। তবে এ বিষয়ে তিনি এখনই বিস্তারিত কোনো তথ্য দেননি। সূত্র: সিএমজি...
চীন ও উজবেকিস্তানের মধ্যে ৩ ফ্লাইট রুট চালু

চীন ও উজবেকিস্তানের মধ্যে ৩ ফ্লাইট রুট চালু

China
এপ্রিল ২, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে 'এয়ার সিল্ক রোড' প্রকল্পের আওতায় তিনটি নতুন সরাসরি বিমান রুট চালু করা হয়েছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং পর্যটন বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাসখন্দ থেকে চীনের প্রযুক্তি হাব হাংচৌ, দক্ষিণের মহানগর শেনচেন এবং বাণিজ্যিক কেন্দ্র শাংহাই অভিমুখে নতুন ফ্লাইট পরিচালনা শুরু করেছে। শেনচেন বিমানবন্দরে অবতরণ করা প্রথম ফ্লাইটের যাত্রীরা চীনের বর্তমান ভিসামুক্ত নীতির প্রশংসা করেছেন, যা ভ্রমণকে আরও সহজতর করেছে। দীর্ঘদিনের বেইজিং-তাসখন্দ রুটটি এখন আরও আধুনিক তাসিং আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছে, যা মধ্য এশিয়ার ট্রানজিট হাব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে ইস্ট উইং এভিয়েশন এবং চায়না ইস্টার্ন এয়ারলাইনসও...
জাপানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে চীনের উদ্বেগ

জাপানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে চীনের উদ্বেগ

China
জাপানের কুমামোটো এবং শিজুওকা প্রিফেকচারে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য জানান। বিভিন্ন সংবাদ প্রতিবেদনের বরাতে জানা গেছে, জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের দুটি ঘাঁটিতে প্রথমবারের মতো 'কাউন্টার-স্ট্রাইক' বা পাল্টা হামলার ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপের সমালোচনা করে মাও নিং বলেন, জাপান প্রতিরক্ষা এবং পাল্টা হামলার অজুহাতে এমন সব আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করছে, যা তাদের নিজস্ব 'আত্মরক্ষা'র সীমা এবং কেবল প্রতিরক্ষা-ভিত্তিক নীতির গণ্ডি ছাড়িয়ে গেছে। তিনি আরও সতর্ক করেন, জাপানের এই নব্য সামরিকবাদ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত। মাও নিং অভিযোগ করেন, জাপান...
টিকটকের নিষেধাজ্ঞা তুলে নিল নিউইয়র্ক

টিকটকের নিষেধাজ্ঞা তুলে নিল নিউইয়র্ক

China
এপ্রিল ১, সিএমজি বাংলা ডেস্ক: টিকটকের ওপর প্রায় তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি। এতে করে শহরের কর্মচারী এবং সংস্থাগুলো আবারও কন্টেন্ট পোস্ট করার জন্য চীনা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটি ব্যবহার করতে পারবে। মঙ্গলবার, মেয়র জোহরান মামদানি একটি টিকটক ভিডিওতে এই নীতি পরিবর্তনের ঘোষণা দিয়ে বলেন, ‘টিকটক, আমরা ফিরে এসেছি।’ মেয়রের কার্যালয় থেকে জারি করা একটি মেমোতে ঘোষণা করা হয়েছে, শহরের বিভাগগুলো এখন থেকে টিকটকে পোস্ট করা শুরু করতে পারবে। নগর সরকারের তথ্য প্রচারের পরিধি বাড়ানো এই পরিবর্তনের উদ্দেশ্য। মেমোতে বলা হয়েছে, ‘আমরা জনগণের সাথে যোগাযোগের নতুন পথ খুলতে এবং নিউইয়র্কবাসীদের প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে সাহায্য করতে চাই।’ মেমোতে আরও বলা হয়েছে যে, সমস্ত বিভাগকে তাদের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট পরিচালনার সময় কিছু নিরাপত্তা সতর্কতা মেনে চলতে হবে। এর মধ্যে রয...
লেবানন যেন দ্বিতীয় গাজা না হয়: জাতিসংঘে চীন

লেবানন যেন দ্বিতীয় গাজা না হয়: জাতিসংঘে চীন

China
এপ্রিল ১: লেবাননে চলমান সংঘাত নিরসনে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের প্রতিনিধি এই সতর্কবাণী দেন যে, লেবাননকেও যেন গাজার মতো ধ্বংসযজ্ঞের দিকে ঠেলে দেওয়া না হয়। সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহ’র মধ্যে তীব্র সংঘর্ষ এবং লেবাননে দায়িত্বরত জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এই জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জিন-পিয়েরে ল্যাক্রোইক্সসহ উর্ধ্বতন কর্মকর্তারা লেবাননের ভয়াবহ মানবিক পরিস্থিতি এবং শান্তিরক্ষীদের ওপর প্রাণঘাতী হামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই তার বক্তব্যে বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং এর প্রভাব চারদিকে ছড়িয়...
তৃণমূল পর্যায়ের নির্বাচনে পার্টির নেতৃত্ব বজায় রাখার ওপর চীনের গুরুত্বারোপ

তৃণমূল পর্যায়ের নির্বাচনে পার্টির নেতৃত্ব বজায় রাখার ওপর চীনের গুরুত্বারোপ

China
এপ্রিল ১: চীনের কাউন্টি এবং টাউনশিপ পর্যায়ের আসন্ন জনপ্রতিনিধি (গণ-কংগ্রেসের ডেপুটি) নির্বাচন নিয়ে মঙ্গলবার বেইজিংয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশব্যাপী এই তৃণমূল পর্যায়ের নির্বাচনে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সামগ্রিক ও নিরঙ্কুশ নেতৃত্ব বজায় রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। বৈঠকে সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য এবং সাংগঠনিক বিভাগের প্রধান শি থাইফেং বলেন, নির্বাচনের প্রতিটি স্তরে এবং সম্পূর্ণ প্রক্রিয়ায় পার্টির কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীভূত ও ঐক্যবদ্ধ নেতৃত্বকে শক্তিশালী করা অপরিহার্য। বিশেষ করে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রস্তাবিত ‘১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা’র লক্ষ্যমাত্রা অর্জনে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। শি থাইফেং আরও বলেন, একটি স্বচ্ছ এবং কঠোর শৃঙ্খলামূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কোনোভাবেই যাতে নির্বাচনের সততা ও নি...
হরমুজ প্রণালি দিয়ে তিনটি চীনা জাহাজের যাতায়াত নিশ্চিত করেছে বেইজিং

হরমুজ প্রণালি দিয়ে তিনটি চীনা জাহাজের যাতায়াত নিশ্চিত করেছে বেইজিং

China
এপ্রিল ১: সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি দিয়ে তিনটি চীনা জাহাজ চলাচল করেছে বলে নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য জানান। মাও নিং বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে চীনের তিনটি জাহাজ সম্প্রতি হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এই প্রক্রিয়ায় সহায়তার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে চীন। মুখপাত্র আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালি এবং এর পার্শ্ববর্তী জলপথ পণ্য ও জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুট। এ সময় তিনি উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সংঘাত বন্ধের জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান। সূত্র: সিএমজি...
লাইভ-ফায়ার প্রশিক্ষণ শেষ করল চীনের টাইপ-০৫৫ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার

লাইভ-ফায়ার প্রশিক্ষণ শেষ করল চীনের টাইপ-০৫৫ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার

China
এপ্রিল ১: পূর্ব চীন সাগরে সফলভাবে প্রথম লাইভ-ফায়ার প্রশিক্ষণ সম্পন্ন করেছে চীনের অত্যাধুনিক টাইপ-০৫৫ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার আনছিং। যুদ্ধজাহাজটির প্রস্তুতি ও যুদ্ধক্ষমতার গুরুত্বপূর্ণ প্রদর্শন এটি। সম্প্রতি চীনের গণমুক্তি ফৌজ আর্মি নেভির ইস্টার্ন থিয়েটার কমান্ডে অন্তর্ভুক্ত হওয়া ডেস্ট্রয়ারটি সমুদ্রে অন্যান্য যুদ্ধজাহাজের সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ চালায়। প্রথম ধাপের গোলাবর্ষণে কিছু বিচ্যুতি দেখা গেলেও অভিজ্ঞ গান অপারেটরে দ্রুত সিদ্ধান্তে পরিস্থিতি সামাল দেওয়া হয়। সংশোধনের পর পরবর্তী সব গোলাই নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের যুদ্ধজাহাজ প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে। বড় ক্যালিবারের কামান ও শক্তিশালী আগ্নেয়াস্ত্র এখন চীনা নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়িয়েছে। একই সঙ্গে উন্নত আগাম সতর্কতা ও শনাক্তকরণ ব্যবস্থার সাহায্যে জাহাজটির কর্মকর্তা ও নাবিকরা জটিল ইলেক্ট্রোম্যাগনেট...