হাঁটু বের হলে কি অজু ভেঙে যাবে?
অজুর পরে কোন কারণে যদি হাঁটু বের হয়ে যায় তাহলে অজু ভেঙে যাবে-আমাদের সমাজে এ কথা বেশ প্রচলিত। বাস্তবতা হলো-হাঁটু থেকে কাপড় সরলে অজু ভাঙবে না; বরং প্রচলিত কথাটি ভুল।
যেকারণে অজু ভাঙবে না
আমরা জানি, অজু ভঙ্গের কারণ ৭ টি। শুধুমাত্র ওই কারণগুলো পাওয়া গেলেই অজু ভাঙবে, অন্যথায় নয়। হাঁটু বের হওয়া অজু ভঙ্গের কোন কারণ নয়। তাই উপরোক্ত অবস্থায় অজু ভাঙবে না।
অজু ভঙ্গের কারণগুলো হলো
অজু ভঙ্গের কারণ মোট ৭ টি। যথা: এক, পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনকিছু বের হওয়া। দুই, মুখ ভরে বমি করা। তিন, শরীরের যেকোনও জায়গা থেকে রক্ত, পুঁজ, পানি বের হয়ে গড়িয়ে পড়া (এক্ষেত্রে যদি রক্ত পানি বারবার মুছে ফেলার কারণে গড়িয়ে না পড়ে এবং এ ধারণা হয় যে পানি না মুছলে তা গড়িয়েপড়া পরিমাণ হয়ে যেত তাহলে অজু ভেঙে যাবে)। চার, থুতুর সঙ্গে রক্তের পরিমাণ সমান বা বেশি হওয়া। পাঁচ, চিৎ, কাত কিংবা হেলান দিয়ে ঘোমানো। ছয়, পাগল, মাতাল ...












