আমাদের ঐতিহ্য আমাদের গর্ব
স্কুল থেকে ফেরার পথে কিংবা বিকেলে গ্রামের অলিগলিতে ঘুরতে গিয়ে পুরনো ভাঙাচোরা কোনো মন্দির কিংবা শতবর্ষীয় কোনো বটগাছ দেখে মনে মনে ভেবেছো, আমাদের গ্রামে কত্ত পুরনো জিনিস আছে! লন্ডনে কি আছে এমন! মনে হয় না! ঐ যে রাজবাড়ির দিঘী, ঐখানে নিশ্চয়ই এক কালে দাঁতাল হাতি পানি খেত। এমন আরো কত ঐতিহ্য যে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে সেখানে। খোদ রাজধানী ঢাকাতেই তো ঐতিহ্যবাহী স্থানের শেষ নেই। সেই মোঘল আমলের কতগুলো ভবন এখনও কী সুন্দর চকচক করছে। বাইরের ক’জন জানে এসবের কথা! অথচ তোমরা কিন্তু তাজমহল, চীনের গ্রেট ওয়াল, আমাজন জঙ্গল আর গ্র্যান্ড ক্যানিয়নের নাম ঠিকই শুনেছ। আর তাই এবার আমাদের হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্যের কথা জানবার পালা বিদেশিদেরও। তা না হলে পরে ওরা আবার অভিমান করে বলে বসতে পারে, তোমাদের দেশে এতসব পড়ে আছে, তোমরা আমাদের আগে জানাওনি কেন! আর এই জানিয়ে দেওয়ার কাজটা সহজ করতেই অনেক অনেক আগে একটা উদ্যোগ নিয়েছিল ...










