বাড়িতেই বানিয়ে নিন ফেসিয়াল সিরাম
শীত পড়তে না পড়তেই ত্বকের নানা সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে। টান পড়ে মুখের ত্বকেও। এ সময় আমাদের মুখের ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে রুক্ষ হয়ে পড়ে। এই সময় ত্বকের স্বাভাবিক জেল্লা বাড়াতে সবচেয়ে কার্যকর হল ফেসিয়াল সিরাম (facial serum)। ফেসিয়াল সিরাম ত্বকের ত্রুটিগুলি সারিয়ে তুলে মুখকে কোমল, প্রাণবন্ত করে তুলবে।
নিয়মিত গলায় আর মুখে ফেসিয়াল সিরাম সঠিক পদ্ধতিতে এবং সঠিক মাত্রায় ব্যবহার করতে পারলে ত্বকের জেল্লা বাড়বে। এর জন্য পার্লারে যাওয়ার কোনও প্রয়োজন নেই। বাড়িতেই বানিয়ে ফেলুন ফেসিয়ালসিরাম আর প্রাকৃতিক উপায়ে পেয়ে যান জেল্লাদার, প্রাণবন্ত ত্বক। এ বার জেনে নেওয়া যাক কী ভাবে ঘরেই বানিয়ে নেবেন সিরাম...
সিরাম তৈরির উপকরণ:
১) আধা চামচ গ্লিসারিন,
২) ৩ চামচ অ্যালোভেরা জেল,
৩) ৩টি ভিটামিন-ই ক্যাপসুল,
৪) ১ চামচ গোলাপ জল,
৫) ২ চামচ আমন্ড তেল (Almond Oil),
৬) রুক্ষ ত্ব...








