Sample Page - Page 206 of 448 - Mati News
Sunday, April 26

Sample Page

হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আনবে এই চা!

হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আনবে এই চা!

Cover Story, Health and Lifestyle, Recipe
তিসি বললেই আমাদের বেশির ভাগেরই তিসির তেলের কথাই মাথায় আসে। আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী এই তিসির বীজ। ১০০ গ্রাম তিসির বীজে ক্যালোরি রয়েছে ৩৩৫, শর্করা রয়েছে ২৮.৮৮ গ্রাম, প্রোটিন রয়েছে ১৮.২৯ গ্রাম, ২৭.৩ গ্রাম ফ্যাট, ৮ গ্রাম ফাইবার ও আরও একাধিক পুষ্টিগুণ। জানেন কি এই তিসির বীজের সাহায্যে হাই ব্লাড প্রেসার সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আনা যায়? জেনে নিন তার পদ্ধতি... তিসি বীজের উপকারিতা: তিসি বীজে রয়েছে আলফা লিনোলিক অ্যাসিড যা হৃদযন্ত্রের নানা সমস্যা প্রতিরোধ করে। তিসি বীজ রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, তিসিতে রয়েছে প্রচুর পরিমাণে ‘ফাইটো অ্যাস্ট্রজেনিক লিগ্নান্স’ নামের উপাদান যা শরীরে ক্যান্সারের কোষ গঠনে বাঁধা প্রদান করে। এ ছাড়া তিসি বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাঁরা হাই ব্লাড প্রেসার সমস্যায় ভো...
চিকিত্সায় সম্পূর্ণ নির্মূল এইচআইভি ! আশার আলো দেখাচ্ছে নতুন চিকিত্সা

চিকিত্সায় সম্পূর্ণ নির্মূল এইচআইভি ! আশার আলো দেখাচ্ছে নতুন চিকিত্সা

Cover Story, Health and Lifestyle
এইডস নিরাময়ের গবেষণায় এক ধাপ এগোলেন বিজ্ঞানীরা। ইঁদুরের দেহ থেকে সম্পূর্ণভাবে এইচআইভি ভাইরাস দূর করলেন মার্কিন বিজ্ঞানীরা। খুব শিঘ্রই মানুষের দেহেও পরীক্ষা করে দেখা হবে এই পদ্ধতি। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টেম্পল ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা মেডিকেল সেন্টারের এইচআইভি নিরাময়ের উপর বেশ কয়েক বছর ধরেই চলছিল গবেষণা। ত্রিশ জন বিশেষজ্ঞের একটি দল এই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান। চলতি মাসের শুরুতে গবেষণা সংক্রান্ত তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরা হয়। সেখানে জানানো হয় ২৩টি ইঁদুরের মধ্যে ৯টির  শরীর থেকে এ ভাইরাস নির্মূল হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস বিরোধী ওষুধ এবং জিন সম্পাদনার প্রযুক্তির সমন্বয়ে এই ফলাফল পাওয়া গিয়েছে। বিজ্ঞানীদের মতে, যে সব ইঁদুরের দেহ থেকে এইচআইভির ভাইরাস নির্মূল করা গেছে সেগুলির রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অনুকরণ করে মানুষের ক্ষেত্রেও সাফল্য পাওয়া সম্ভব। গবেষণা দ...
জয়েন্ট পেইন এ কষ্ট পাচ্ছেন? জেনে নিন ৭টি অব্যর্থ প্রতিকার!

জয়েন্ট পেইন এ কষ্ট পাচ্ছেন? জেনে নিন ৭টি অব্যর্থ প্রতিকার!

Cover Story, Health and Lifestyle
জয়েন্ট পেইন এর কারণে চলাফেরার স্বাভাবিক ছন্দ, গতি কি নষ্ট হয়ে যাচ্ছে? হাঁটু বা গাঁটের ব্যথা কি আপনাকে ক্রমশ নড়বড়ে করে দিচ্ছে? আসলে শরীরচর্চার ঘাটতি, অনিয়মিত ডায়েট, ক্যালসিয়ামের অভাবে ধীরে ধীরে এই সমস্যা বাড়তে থাকে। প্রথমটায় হাঁটু বা গাঁটের ব্যথাকে আমরা অনেকেই তেমন গুরুত্ব দিতে চাই না। পরে যখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়, তখন কড়া কড়া ওষুধের দ্বারস্থ হই আমরা। তাই গাঁটের ব্যথায় ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ার আগেই ব্যবস্থা নিন। জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে গাঁটের ব্যথা উপশমের কয়েকটি সহজ উপায়... ১) হলুদ আর আদার মিশ্রণ: ২ কাপ জলের সঙ্গে হলুদ আর আদা ফুটিয়ে নিন। গরমে ফুটে যখন মোটামুটি আধ-কাপের মতো হয়ে যাবে তখন সেটিকে আঁচ থেকে নামিয়ে হলুদ-আদার ওই মিশ্রণে ১ চামচ মধু মিশিয়ে নিন। দিনে অন্তত বার দুয়েক করে এই দ্রবন খেতে পারলে পেইন কিলার ছাড়াই জয়েন্ট পেইন অনেকটাই কমে যাবে। ২) লবন জলের সেঁক: এ...
কোরআনের আয়াত লেখা শোপিস, ওয়ালম্যাট, ক্যালেন্ডার ব্যবহার করা কি বৈধ?

কোরআনের আয়াত লেখা শোপিস, ওয়ালম্যাট, ক্যালেন্ডার ব্যবহার করা কি বৈধ?

Cover Story, Islam
প্রশ্ন : কোরআনের আয়াত অঙ্কিত বিভিন্ন ধরনের শোপিস পাওয়া যায় বাজারে, যা অনেকেই বাড়িঘর ও অফিস-আদালতে ব্যবহার করেন। মসজিদের দেয়ালেও কোরআনের আয়াত অঙ্কিত টাইলস ব্যবহার করতে দেখা যায়। অনেকে ক্যালেন্ডারে কোরআনের আয়াতের ক্যালিগ্রাফি ব্যবহার করেন। কোরআনের আয়াতসংবলিত শোপিস, ওয়ালম্যাট ও ক্যালেন্ডার ব্যবহার করা কি বৈধ? - নুশাইবা তাসনিম, আশুলিয়া, ঢাকা। উত্তর : কোরআন মহান আল্লাহর কালাম বা বাণী। এটি প্রদর্শনের বস্তু নয়। তাই শুধু প্রদর্শনের উদ্দেশ্যে কোরআন-হাদিস লিখিত বা ক্যালিগ্রাফি করা ওয়ালম্যাট বা শোপিস ব্যবহার করা উচিত নয়। তবে কেউ যদি এ উদ্দেশ্যে এগুলো ব্যবহার করে যে এর দ্বারা আল্লাহ তাআলার কথা স্মরণ হবে, এতে লিখিত বাণীর হিদায়াত ও শিক্ষা গ্রহণ করা যাবে, তাহলে শর্ত সাপেক্ষে তা করা যেতে পারে। সেই শর্তগুলো হলো—আয়াত ও হাদিসের মর্যাদার প্রতি খেয়াল রাখা, যেন তা নিচে পড়ে না যায় বা নাপাক কিছুর সঙ্গে স্পর্শ ...
এরশাদ মারা গেছেন : বিদিশার আক্ষেপ, এ জন্মে আর দেখা হলো না

এরশাদ মারা গেছেন : বিদিশার আক্ষেপ, এ জন্মে আর দেখা হলো না

Default
বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ আর নেই। রোববার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাবেক  এ রাষ্ট্রপতির মৃত্যুর পরে তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক আজ সকাল সাড়ে দশটায় তার ফেসবুক স্ট্যাটাসে নিজের মনের আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‘এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম আর তুমিও চলে গেলে ।এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে যেখানে থাকবে না কোনো রাজনীতি।’ গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে। এর আগেও তিনি একাধিকবার দেশ-বিদেশে চিকিৎসা নেন।...
হজযাত্রায় সঙ্গে নিবেন যেসব প্রয়োজনীয় সামগ্রী

হজযাত্রায় সঙ্গে নিবেন যেসব প্রয়োজনীয় সামগ্রী

Cover Story, Islam
আমিন মুনশি : এ বছর বাংলাদেশ থেকে যারা হজে যাবেন বা যাচ্ছেন তারা হয়তো এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন। এ প্রস্তুতির অন্যতম অনুষঙ্গ হলো হজ পালন ও সৌদি আরবে থাকা-খাওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা। রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে পেতে পারেন হজ পালনের প্রয়োজনীয় সামগ্রী। বায়তুল মোকাররম মার্কেটে যেসব সামগ্রী মিলছে তা ইন্দোনেশিয়া, তুর্কি, চায়নাসহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা। এ ছাড়া দেশীয় সামগ্রীও আছে। এখানে এহরাম বাঁধার টাওয়াল বা কাপড় সেটের দাম পড়বে ৫০০ থেকে ৫ হাজার ৫০০, তুর্কি স্পেশাল টাওয়াল ও কাপড় সেট ৭ হাজার থেকে ৭ হাজার ৫০০, এহরাম বাঁধার বেল্ট ১০০ থেকে ১ হাজার, মিনাব্যাগ ৬০ থেকে ৪৫০, পাসপোর্ট ব্যাগ ৩০ থেকে ৬০, জুতা রাখার ব্যাগ ১০ থেকে ২০, পাথর রাখার ব্যাগ ১০ থেকে ২০, প্লাস্টিক জায়নামাজ ২০০ থেকে ৩০০, কাটার বক্স ২০০ থেকে ৫০০, হজ গাইড ৮০ থেকে ৩০০ টাকা। সৌদি আরব বিষয়ক ভ্রমণ বই ৯৬, কাঁধের...
যে কারণে টাখনুর নিচে কাপড় পরা নিষিদ্ধ

যে কারণে টাখনুর নিচে কাপড় পরা নিষিদ্ধ

Cover Story, Health and Lifestyle, Islam
মানুষ এখন ফ্যাশনপ্রেমী। নিজেকে একটু ফুটিয়ে তোলার জন্য মানুষ কত কিছুই না করে! দুনিয়ার এই মিথ্যা মোহ মানুষকে ভুলিয়ে দেয় ধর্মীয় বিধি-নিষেধগুলোও। তেমনই একটি ট্রেন্ড টাখনুর নিচে কাপড় পরা, যা শরিয়তে কঠিকভাবে নিষিদ্ধ। দুঃখের বিষয় হলো, বেশির ভাগ মানুষই এই কঠিন গুনাহে লিপ্ত। পার্থক্য হলো, কেউ গুনাহ জেনে লজ্জিত, কেউ জেনেও এটিকে পুরনো চিন্তাধারা ভাবছেন, আবার কেউ জানেনই না। অথচ অতিমাত্রায় ফ্যাশন কখনো কখনো ধ্বংসের কারণও হয়। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেছেন, অথবা আবুল কাসেম বলেছেন, এক ব্যক্তি আকর্ষণীয় জোড়া কাপড় পরিধান করে চুল আঁচড়াতে আঁচড়াতে পথ চলছিল; হঠাৎ আল্লাহ তাকে মাটির নিচে ধসিয়ে দেন। কিয়ামত পর্যন্ত সে এভাবে ধসে যেতে থাকবে। (বুখারি, হাদিস : ৫৭৮৯) আমাদের উঠতি বয়সী ছেলেদের মধ্যে এ ধরনের অভ্যাস খুব বেশি দেখা যায়। সাধারণত তারা বিভিন্ন সিনেমার হিরোদের দ্বারা প্রভাবিত...
আমাদের আয়রন ম্যান সানজাদুল ইসলাম সাফা

আমাদের আয়রন ম্যান সানজাদুল ইসলাম সাফা

Cover Story, Health and Lifestyle
পাঁচবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। দৌড়েছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া। সম্প্রতি আয়রন ম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সফল হয়েছেন। তিনি মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। তাঁর সঙ্গে দেখা করে এসেছেন সানজাদুল ইসলাম সাফা ২০১০ সাল। আরাফাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র।  খাগড়াছড়ি গিয়ে প্রথম পাহাড়ে চড়েন। ফিরে এসে খবর পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এভারেস্ট মিশনে দল পাঠাচ্ছে। আরাফাত প্রশিক্ষণ শিবিরে নাম লেখালেন। দুই মাস প্রশিক্ষণ নেয় ১৫০ জন। শেষে মিশনের জন্য নির্বাচিত হলো সাতজন। ওই সাতজনের মধ্যে আরাফাত নিজের নামও দেখলেন। কিন্তু তাঁর তখন পাসপোর্ট ছিল না। আরাফাত দেশে থেকেই অনুশীলন চালিয়ে গেলেন। প্রতিদিন ৫ থেকে ১০ কিলোমিটার দৌড়াতেন।   ফুল ম্যারাথনে মেঘালয়ে ২০১৩ সালে কক্সবাজারে হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন। ২০১৫ সালে প্রথমবারের মতো পাড়ি দেন বাংলা চ্যানেল। তারপর ২০১৬ সালে ভারতের মেঘালয়ে ফুল ম্যার...
হাদিসের নির্দেশনা : ঘুমানোর আগে অজু হতাশা দূর করে

হাদিসের নির্দেশনা : ঘুমানোর আগে অজু হতাশা দূর করে

Cover Story, Islam
রাতে ঘুমানোর আগে প্রিয় নবী (সা.)-এর বিশেষ কিছু সুন্নত রয়েছে। এর মধ্যে অন্যতম অজু করে ঘুমানো। হজরত বারাআ ইবনু আজিব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, যখন তুমি বিছানায় যাবে, তখন নামাজের অজুর মতো অজু করে নেবে। তারপর ডান পাশে শুয়ে বলবে (সঠিক আরবি উচ্চারণ কোনো আলেম থেকে অবশ্যই শিখে নিতে হবে) : ‘আল্লাহুম্মা আসলামতু ওয়াজহিয়া ইলাইকা, ওয়া ফাউওয়াদতু আমরি ইলাইকা, ওয়া আলজা’তু জহরি ইলাইকা, রুগবাতান ওয়া রাহবাতান ইলাইকা, লা মালজাআ ওয়া লা মানজা মিংকা ইল্লা ইলাইকা। আল্লাহুম্মা আমাংতু বিকিতাবিকাল্লাজি আংজালতা, ওয়া বিনাবিয়্যিকাল্লাজি আরসালতা।’ অর্থ : ‘হে আল্লাহ, আমার জীবন তোমার কাছে সমর্পণ করলাম। আমার সব কাজ তোমার কাছে অর্পণ করলাম এবং আমি তোমার আশ্রয় গ্রহণ করলাম তোমার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে। তুমি ব্যতীত প্রকৃত কোনো আশ্রয়স্থল ও পরিত্রাণের স্থান নেই। হে আল্লাহ, আমি ঈমান আনলাম তোমার অবতীর্ণ কিত...
কেউ মারা গেলে করণীয়

কেউ মারা গেলে করণীয়

Cover Story, Islam
কেউ মারা গেলে সংবাদ শোনামাত্র ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়বে। ইন্তেকাল হওয়ার সঙ্গে সঙ্গে তার হাত-পা সোজা করে দেওয়া। চোখ-মুখ বন্ধ করে দেওয়া। খাটিয়ার ওপর শুইয়ে সম্পূর্ণ শরীর চাদর দ্বারা ঢেকে দেবে। যত দ্রুত সম্ভব দাফনের ব্যবস্থা করবে। (মুসলিম, হাদিস : ৯১৮, তিরমিজি : ১/২০৬, ফাতাওয়া শামি : ২/১৯৩, ৩/১৫১-১৫২) কেউ মৃত্যুবরণ করলে চওড়া পট্টি দিয়ে তার চোয়াল বেঁধে দেওয়া মুস্তাহাব (ব্যক্তিবিশেষের ক্ষেত্রে প্রয়োজ্য) এবং তার চোখ বন্ধ করে দেওয়া। (মুসলিম, হাদিস : ১৫২৮) চোখ বন্ধ করার সময় এ দোয়া পাঠ করবে— উচ্চারণ : বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ, আল্লাহুম্মা ইয়াসসির আলাইহি আমরাহু ওয়া সাহহিল আলাইহি মা-বাদাহু, ওয়াস আদহু বি-লিকাইকা, ওয়াজআল মা খারাজা ইলাইহি মিনমা খারাজা মিনহু। অর্থ : আল্লাহর নামে আরম্ভ করছি এবং রাসুলুল্লাহ (সা.)-এর নিয়ে আসা দ্বিন অনুযায়ী। হে আল্লাহ! তার বিষয়া...
শুধু ত্বক নয়, মেদ ঝরাতেও কাজে লাগান অ্যালোভেরা

শুধু ত্বক নয়, মেদ ঝরাতেও কাজে লাগান অ্যালোভেরা

Health and Lifestyle
রুক্ষ, শুষ্ক ত্বকের পরিচর্যায় অ্যালোভেরার কার্যকারিতা সম্পর্কে আমরা অনেকেই কম-বেশি জানি। ত্বকের যত্নে অনেকেই নিয়মিত অ্যালোভেরা রস বা অ্যালোভেরা জেল ব্যবহার করে থাকেন। কিন্তু জানে কি ওজন কমাতেও সাহায্য করে অ্যালোভেরা? আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক... অ্যালোভেরায় রয়েছে অ্যালোইন নামের প্রোটিন যা সরাসরি ফ্যাট না কমালেও শরীরে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে। তবে একটা বিষয়ে সতর্ক থাকা জরুরি। অ্যালোভেরার রস বেশি পরিমাণে শরীরে গেলে পেটের সমস্যা, ডায়রিয়া হতে পারে। তাই অ্যালোভেরার রস খান সঠিক পরিমাণে। ঠিক কতটা পরিমাণে অ্যালোভেরার রস আমাদের শরীরের পক্ষে উপকারী? এক গ্লাস জলে ৫০ মিলিলিটার অ্যালোভেরা রস মিশিয়ে দিনের যে কোনও সময় খেতে পারেন। ব্লাড সুগার, হজমের সমস্যা, পাকস্থলির সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই রস। দ্রুত শরীরের বাড়তি ওজন কমানোর ক্ষেত্রে অ্যালোভেরার রস অত্যন্ত ...
নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাচলের বিধান

নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাচলের বিধান

Cover Story, Islam
আমিন মুনশি : নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা নিষিদ্ধ এবং তা অত্যন্ত বড় গুনাহের কাজ। রাসূল (সা.) বলেছেন, ‘নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যদি জানতে পারতো এতে কীরূপ শাস্তি-ভোগের সম্ভাবনা রয়েছে, তাহলে ৪০ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকাও নিজের জন্য ভালো মনে করতো।’ বর্ণনাকারী আবুন নাযর বলেন, আমার জানা নেই, হাদিসে ৪০ দ্বারা কী উদ্দেশ্য, ৪০ দিন, ৪০ মাস, নাকি ৪০ বছর! (সহীহ বুখারী, হাদিস : ৫১০; সহীহ মুসলিম, হাদিস : ৫০৭) এ ছাড়াও অন্যান্য হাদিসে নবীজি নামাজ শুরু করার আগে ‘সুতরা’ সামনে রেখে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। তাই এ বিষয়ে ইসলামের সঠিক দিকনির্দেশনা জেনে নেয়া উচিত। এ ক্ষেত্রে নামাজির কয়েক অবস্থা হতে পারে- ১) মসজিদ যদি বড় হয় অর্থাৎ মসজিদের প্রশস্ততা চল্লিশ হাতের বেশি হয় তাহলে উক্ত মসজিদে নামাজরত ব্যক্তির দুই কাতার সামনে দিয়ে অতিক্রম করা জায়েয আছে। পক্ষান্তরে চল্লিশ হাতের চেয়ে ছোট মসজ...
মিষ্টি কণ্ঠে ডাক পুলিশ সুপারের ‘সুস্মিতা বাড়ি আছেন?’

মিষ্টি কণ্ঠে ডাক পুলিশ সুপারের ‘সুস্মিতা বাড়ি আছেন?’

Cover Story
মাটির বাড়ি, উপরে টিনের চাল আর খড়ের ছাউনি, পাট কাঠি দিয়ে বাড়ির সীমানা ঘেরা। সেই বেড়ার ফাঁক দিয়ে পুলিশ সুপারের মিষ্টি কণ্ঠে ডাক, সুম্মিতা আপনি বাড়িতে আছেন? আমি দিনাজপুরের পুলিশ সুপার আপনাকে শুভেচ্ছা জানানোসহ মিষ্টি মুখ করাতে এসেছি। আপনি পুলিশ বাহিনীতে যোগদান করে বাংলাদেশ পুলিশ বাহিনীকে গর্বিত করেছেন। আকস্মিক এ ডাক শুনে হকচকিয়ে গিয়েছিলেন সদ্য বাংলাদেশ পুলিশে চাকরি পাওয়া সুস্মিতা দেব শর্মা ও তার মা মমতা রাণী দেবশর্মাসহ পরিবারে সদস্যরা। শরীরে চিমটি কেটে তন্দ্রা কেটে দেখলেন সত্যি সত্যি বাড়ির সামনে মিষ্টি হতে দিনাজপুর জেলার পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম নিজের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করালেন। শুনলেন পরিবারের সদস্যদের জীবণ সংগ্রামের কথা। সাহস দিলেন সামনে এগিয়ে যাওয়ার। সুস্মিতার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার ৯ নং মঙ্গলপুর ই...
ওয়েবে যত চাকরির খবর

ওয়েবে যত চাকরির খবর

Cover Story
ওয়েবে যত চাকরির খবর যমুনা গ্রুপ পদ : এক্সিকিউটিভ অফিসার (অ্যাকাউন্টস)। যোগ্যতা : অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর। কমপে ২ বছরের অভিজ্ঞতা। পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ২২ বছর। কর্মস্থল : ঢাকা। বেতন : কম্পানির সুযোগ-সুবিধাসহ আলোচনা সাপে।ে আবেদনের নিয়ম : www.bdjobs.com থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ : জুলাই ৩০, ২০১৯। ওয়েব : www.jamunagroup.com.bd রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল পদ : অফিসার (নার্সিং) ৪ জন। যোগ্যতা : যেকোনো বিষয়ে øাতকোত্তর। কমপে ২ বছরের অভিজ্ঞতা। পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ২৫ বছর। কর্মস্থল : রংপুর। বেতন : কম্পানির সুযোগ-সুবিধাসহ আলোচনা সাপে।ে আবেদনের নিয়ম :www.bdjobs.com থেকে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ : জুলাই ২০, ২০১৯। ওয়েব : www.rangpurgroup.com.bd ইউনাইটেড হাসপাতাল লিমিটেড পদ : জুনিয়র ফর্মাসিস্ট ১ জন। যোগ্যতা : ...
যাদের বিয়ে করা বৈধ, যাদের সঙ্গে বিয়ে অবৈধ

যাদের বিয়ে করা বৈধ, যাদের সঙ্গে বিয়ে অবৈধ

Cover Story, Islam
মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তোমাদের ওপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদের, মেয়েদের, বোনদের, ফুফুদের, খালাদের, ভাতিজিদের, ভাগ্নিদের, তোমাদের সেসব মাতাকে যাঁরা তোমাদের দুধপান করিয়েছেন, তোমাদের দুধবোনদের,  তোমাদের শাশুড়িদের, তোমরা যেসব স্ত্রীর সঙ্গে মিলিত (দৈহিক সম্পর্ক স্থাপন) হয়েছ, সেসব স্ত্রীর অন্য স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদের, আর যদি তোমরা তাদের সঙ্গে মিলিত না হয়ে থাকো, তবে তোমাদের ওপর কোনো পাপ নেই এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদের এবং দুই বোনকে একত্র করা (তোমাদের ওপর হারাম করা হয়েছে)। তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয়ই আল্লাহ মাশীল, পরম দয়ালু। আর (হারাম করা হয়েছে) নারীদের মধ্য থেকে অন্যের বিবাহিতদের। তবে তোমাদের ডান হাত যাদের মালিক হয়েছে (দাসী) তারা ছাড়া। এটি তোমাদের ওপর আল্লাহর বিধান এবং এরা ছাড়া সব নারীকে তোমাদের জন্য হালাল করা হয়েছে যে তোমরা তোমাদের অর্থের ব...